বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক
আরিফুলের প্রার্থীতা নিয়ে সিলেট বিএনপিতে বিরোধের ঝড়

আরিফুলের প্রার্থীতা নিয়ে সিলেট বিএনপিতে বিরোধের ঝড়

Oplus_131072

সবসময় ডেস্ক :::সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে বিদ্রোহের সুর বেজে ওঠেছে।  দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে আরিফুল হক চৌধুরীকে এ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও, স্থানীয় মনোনয়ন প্রত্যাশী ও গোয়াইনঘাট উপজেলার কয়েকবারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন। শুক্রবার স্থানীয় বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এ পরিস্থিতি স্পষ্টভাবে উঠে আসে।

 

 

আবদুল হাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে মাঠে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন মনোনয়নের জন্য। তিনি দীর্ঘদিন ধরে আরিফুল হক চৌধুরীর নিরব সমর্থক হিসেবেও পরিচিত। এই আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন্নাহার সেলিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ স্থানীয় অন্য নেতারা।

 

 

মনোনয়ন ঘোষণার পর হাকিম চৌধুরীর অনুসারীরা বিভিন্ন উপজেলায় প্রতিবাদ জানাতে শুরু করেছে। তারা মিছিল বের করে স্লোগান দিয়েছে, ‘মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’ এবং ‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না।’ এ মিছিলগুলিতে স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলের মধ্যে বিদ্রোহের আভাস দিয়েছেন।

 

 

অন্যদিকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেটে ফিরে মনোনয়ন প্রত্যাশীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। এছাড়া তিনি প্রয়াত বিএনপি সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন।

 

 

এদিকে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, ‘নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই পাবেন। তাই নেতাকর্মীদের গুজবে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।’

 

 

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এই মনোনয়ন চূড়ান্ত নয় বলেও দাবি করে, তা পরিবর্তনের দাবি করেন।

 

 

প্রসঙ্গত, দেশের ২৩৮টি আসনের মনোনয়ন ঘোষণার আগে আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com