রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বিশ্বরেকর্ড গড়েও নিউজিল্যান্ডকে হারাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বরেকর্ড গড়েও নিউজিল্যান্ডকে হারাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ

শামার স্প্রিঙ্গার আর রোমারিও শেফার্ড বিশ্বরেকর্ডই গড়ে বসেছেন। তবে এরপরও তাদের এই কীর্তির শেষটা হলো বিয়োগাত্মকভাবে। নিউজিল্যান্ডের কাছে যে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

নেলসনে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক নাটকীয় লড়াইয়ের পরও জিততে পারেনি উইন্ডিজ। আজ শনিবার নয় রানের জয় নিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.৩ ওভারে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে।

কিন্তু এরপরই শুরু হয় শামার স্প্রিংগার ও রোমারিও শেফার্ডের অবিশ্বাস্য লড়াই। এই জুটি মাত্র ৩৯ বলে যোগ করেন ৭৮ রান। টেস্ট খেলুড়ে দলগুলোর ভেতরে নবম উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কোনো দলের।

তবে তারা শেষটা ভালো করতে পারেননি মোটে। জেমস নিসামের ১৮তম ওভারে ১৯ রান নেন তারা। তাতে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৪ রান। এরপর শেফার্ড জ্যাকব ডাফিকে লং অনের উপর দিয়ে ১০৩ মিটার ছক্কা মারেন। তখন মনে হচ্ছিল, অঘটন ঘটতে যাচ্ছে।

কিন্তু ডাফিই শেষ পর্যন্ত বদলে দেন ম্যাচের মোড়। ১৯তম ওভারের শেষ বলে দুর্দান্ত ক্যাচে ফেরান স্প্রিংগারকে, যিনি ২০ বলে ৩৯ রান করেছিলেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। কাইল জেমিসন বল হাতে নেন, এবং আগের ম্যাচের মতো এবারও দারুণভাবে দায়িত্ব পালন করেন। তিনি শেফার্ডকে (৩৩ রান) আউট করে ওয়েস্ট ইন্ডিজের আশা শেষ করে দেন। শেষ পর্যন্ত ৯ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ১৭৭ রান তোলে। ডেভন কনওয়ে ৩৪ বলে ৫৬ রান করেন, ড্যারিল মিচেল খেলেন ২৪ বলে ৪১ রানের ইনিংস। তিনটি রানআউট ও জেসন হোল্ডার ও ম্যাথিউ ফোর্ডের দুটি করে উইকেটে বড় সংগ্রহ পায়নি স্বাগতিকরা। ইশ সোধি আর জ্যাকব ডাফির বোলিংয়ে ভর করে এরপর রুদ্ধশ্বাস এক জয় পায় দলটা।

এই জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com