রবিবার, ০৭ Jun ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

পাকিস্তানে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের পরিকল্পনা

পাকিস্তানে সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের পরিকল্পনা

আলোচনায় পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী। অনুমোদন পেলে তৈরি হবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ। আজীবন সাংবিধানিক সুরক্ষা দেয়া হবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের। পাশাপাশি, দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারী মামলা থেকে দায়মুক্তি পাবেন, সরকার পধান। এছাড়া, একাধিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগে। শনিবার, পার্লামেন্টের উচ্চকক্ষে উপস্থাপন করা হয় সংবিধান সংস্কারের খসড়া প্রস্তাব।

 

গত মে মাসের ভারত-পাকিস্তান সংঘাত শেষে ফিল্ড মার্শাল উপাধি দেয়া হয়েছিলো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। এবার এই চিফ অব আর্মি স্টাফকে সাংবিধানিকভাবে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করার তোড়জোড় শুরু করেছে শেহবাজ শরিফের সরকার।

 

এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংবিধানের ২৭তম সংশোধনী বিলের খসড়া প্রস্তাব করা হয়েছে। যাতে সংবিধানের ২৪৩তম অনুচ্ছেদের বেশকিছু পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে।

 

এই সংশোধনী অনুমোদিত হলে, বাতিল হবে সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ। এছাড়াও শীর্ষ কর্মকর্তাদের আজীবন সাংবিধানিক সুরক্ষা দেয়ার প্রস্তাবও করা হয়েছে। খসড়ায় আরও বলা হয়েছে, দেশের পারমাণবিক ও কৌশলগত সম্পদের তত্ত্বাবধানকারী পদ ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারকে সেনাপ্রধানের সুপারিশে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন এবং তাকে অবশ্যই সেনাবাহিনীর সদস্য হতে হবে।

 

দেশটির বিচার বিভাগেও বেশকয়েকটি পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। ২৭তম সংশোধনী অনুমোদিত হলে, গঠন করা হবে কেন্দ্রীয় সাংবিধানিক আদালত। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে তা হস্তান্তর করা হবে এই সাংবিধানিক আদালতে। রয়েছে উচ্চ আদালতের বিচারপ্রতি নিয়োগ প্রক্রিয়ায় সংশোধনের প্রস্তাবনাও।

 

এর ফলে, বিশেষ সুবিধা পাবেন দেশটির প্রধানমন্ত্রীও। দায়িত্বরত অবস্থায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা করা যাবে না। বাতিল হবে আগের মামলাও। এতদিন যে সুবিধা পেতেন প্রেসিডেন্ট।

 

উল্লেখ্য, ২৭তম সংশোধনী পাস হতে পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com