বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
নিউইয়র্কে ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন

নিউইয়র্কে ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আটজন অভিবাসনবিষয়ক বিচারককে বরখাস্ত করেছে মার্কিন বিচার বিভাগ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস (এনএআইজে) জানায়, বরখাস্ত হওয়া আট বিচারকের সবাই ম্যানহাটানের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন।

 

প্রথম দিকের বরখাস্তের খবরটি দ্য নিউইয়র্ক টাইমস সোমবার (১ ডিসেম্বর) প্রকাশ করে। এরপর বিচারক সমিতির এক কর্মকর্তা জানান, বছরের শুরুতে দেশজুড়ে ইমিগ্রেশন বিচারকের সংখ্যা ছিল প্রায় ৭০০, যা বর্তমানে নেমে এসেছে ৬০০–র নিচে।

 

এদিকে, গত জুলাইয়ে, কংগ্রেসে পাস হওয়া এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত কর আইনে ৮শ’ স্থায়ী ইমিগ্রেশন বিচারক ও তাদের সহায়ক টিম নিয়োগের নির্দেশনা দেয়া হয়েছিল।

 

কর্মকর্তা আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে বিচার বিভাগ মোট ১১ জন নতুন স্থায়ী বিচারক নিয়োগ করেছে। পাশাপাশি ছয় মাস মেয়াদে ২৫ জন অস্থায়ী বিচারককে বিভিন্ন আদালতে দায়িত্ব দেয়া হয়েছে।

 

এক বিবৃতিতে বিচার বিভাগের মুখপাত্র সিবিএস নিউজকে জানান, ‘বাইডেন প্রশাসনের চার বছরের নীতিতে ইমিগ্রেশন আদালত কার্যত লাখো বিদেশির জন্য ‘ডি-ফ্যাক্টো অ্যামনেস্টি’ বাস্তবায়নে বাধ্য হয়েছিল। বর্তমান বিচার বিভাগ ইমিগ্রেশন ব্যবস্থার সুশাসন ফিরিয়ে আনছে এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষার মিশনে যোগ দেয়ার জন্য যোগ্য আইনজীবীদের আহ্বান জানাচ্ছে।’

 

ক্রমাগত বরখাস্ত, পদত্যাগ ও নতুন নিয়োগ মিলিয়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিচার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশাসন এই পরিবর্তনকে ইমিগ্রেশন ব্যবস্থার ‘শুদ্ধিকরণ’ হিসেবে তুলে ধরলেও, আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন—এটি আদালতের স্থিতিশীলতা ও মামলার জটিলতা আরও বাড়াতে পারে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com