রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

২০২৬ বিশ্বকাপের ড্র শুক্রবার, একনজরে দেখে নিন খুঁটিনাটি

২০২৬ বিশ্বকাপের ড্র শুক্রবার, একনজরে দেখে নিন খুঁটিনাটি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায়। লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে থাকবেন বিনোদন জগতের নামীদামি ব্যক্তিরা।

 

 

এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। দর্শক শ্রোতাদের জন্য থাকছে কিছু লাইভ পারফরম্যান্সও। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। তার সাথে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। এছাড়া, মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কারজয়ী নিকোল শেরজিঙ্গার।

 

 

এবারই প্রথম ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। মোট চারটি পটে থাকবে ৪৮ দল। প্রতিটি পটে থাকবে ১২টি করে দল। পট-১ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে পট-৪ পর্যন্ত লটারির মাধ্যমে দলগুলোকে ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল।

 

 

পট-১ (শীর্ষ বাছাই): স্বাগতিক দেশ ও ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ১২ দল আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

 

 

পট–২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

 

 

পট-৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার ও দক্ষিণ আফ্রিকা।

 

 

পট-৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড এবং প্লে-অফ থেকে আসা বাকি ৬টি দল।

 

 

অতিরিক্ত নিয়ম

 

 

স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড র‌্যাংকিংয়ের শীর্ষ চার দলকে আলাদা ব্র্যাকেটে রাখা হবে। ফিফা জানিয়েছে, চার দলই যদি গ্রুপ সেরা হয়, সেক্ষেত্রে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হতে হবে না।

তিন স্বাগতিক দেশের গ্রুপ আগে থেকেই নির্ধারিত। মেক্সিকো থাকবে গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’-তে।

ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকবে না। ইউরোপ থেকে ১৬টি দল থাকায় প্রতি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

 

 

কীভাবে দেখবেন ড্র

 

 

২০২৬ বিশ্বকাপের ড্র সরাসরি সম্প্রচার করবে ফিফা ডটকম এবং ফিফার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো। এছাড়া ফিফার অনুমোদিত আন্তর্জাতিক মিডিয়া পার্টনাররাও অনুষ্ঠানটি সম্প্রচার করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com