শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
কবে দেখা যাবে বছরের শেষ ‘সুপার কোল্ড মুন’?

কবে দেখা যাবে বছরের শেষ ‘সুপার কোল্ড মুন’?

বছরের শেষ সুপারমুন এবার আকাশে ঝলমল করতে চলেছে। ডিসেম্বরের পূর্ণ চাঁদ, যাকে ‘কোল্ড মুন’ বলা হয়, সেটিই হবে টানা তৃতীয় ও শেষ সুপারমুন। বৃহস্পতিবারই আপনার শেষ সুযোগ এ বিরল সৌন্দর্য উপভোগ করার।

 

কোল্ড মুন কী?

 

ডিসেম্বর মাসের পূর্ণ চাঁদকে বলা হয় কোল্ড মুন। প্রতি মাসের পূর্ণ চাঁদের একটি বিশেষ নাম থাকে, যার পেছনে থাকে সংস্কৃতি বা ঐতিহাসিক ব্যাখ্যা। শীতের কারণে ডিসেম্বরের চাঁদকে বলা হয় কোল্ড মুন।

 

সুপারমুন কী?

 

সুপারমুন হলো এমন পূর্ণ চাঁদ, যা স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল দেখায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ পেরিজিতে থাকে, তখন এ ঘটনা ঘটে। নাসার তথ্য অনুযায়ী, এ সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়।

প্রতি বছর সাধারণত তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়। এবার টানা তিনটি সুপারমুন হয়েছে—অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর।

 

কবে ও কীভাবে দেখা যাবে ডিসেম্বরের সুপারমুন?

 

ডিসেম্বরের সুপারমুন সর্বোচ্চ আলোকিত অবস্থায় থাকবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় ৫ ডিসেম্বর সকাল ৫টা ১৪ মিনিটে।

এ সুপারমুন দেখার জন্য খালি চোখই যথেষ্ট। তবে টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের আরও বিস্তারিত দেখা যাবে। খোলা ও সমতল জায়গা, যেখানে আলো দূষণ কম—সেই স্থান সুপারমুন দেখার জন্য সবচেয়ে উপযোগী।

 

এই ডিসেম্বরের শেষ সুপারমুন আকাশে এক অসাধারণ দৃশ্য তৈরি করবে। তাই সুযোগ থাকলে আকাশের দিকে তাকিয়ে দেখে নিতে ভুলবেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com