রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

সবসময় ডেস্ক :::জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ রোববার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে রোধ করা উচিত, কারণ এটি মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

 

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজ’-এর পরিচালক এক বিবৃতিতে বলেন, জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তার ভাষায়, ‘জাপানের পারমাণবিক হওয়ার প্রচেষ্টা মানবজাতির জন্য এক মহাবিপর্যয় বয়ে আনবে।

 

যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য। জাপানের বার্তা সংস্থা কিয়োদো নিউজের খবরে বলা হয়, ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন, টোকিওর পারমাণবিক অস্ত্র রাখা উচিত।

 

 

এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়া দাবি করেছে, এটি কোনো বিচ্ছিন্ন বা বেপরোয়া মন্তব্য নয়; বরং জাপানের বহুদিনের পারমাণবিক অস্ত্রায়নের আকাঙ্ক্ষারই প্রতিফলন।উত্তর কোরিয়ার মতে, জাপান তাদের তথাকথিত ‘অ-পারমাণবিক নীতি’ পুনর্বিবেচনার কথা বলে কার্যত একটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে। বিবৃতিতে বলা হয়, জাপানের কর্মকর্তাদের মন্তব্যগুলোই বলে দিচ্ছে, টোকিও এখন প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র অর্জনের বাসনা জানাচ্ছে।

 

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র যখন গত অক্টোবরে দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক সাবমেরিন নির্মাণের অনুমোদন দেয়, তার পরপরই জাপানে এই ধরনের বক্তব্য জোরালো হতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে শীর্ষ বৈঠকের পর ওই অনুমোদন দিয়েছিলেন।

 

 

উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা সতর্ক করে বলেন—জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে এশিয়া ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে। তবে তিনি পিয়ংইয়ংয়ের নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেননি।

 

 

ধারণা করা হয়, উত্তর কোরিয়া নিজেই একটি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভান্ডারের অধিকারী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিরস্ত্রীকরণের আহ্বান থাকার পরও দেশটি তার পারমাণবিক সক্ষমতা বজায় রাখা ও সম্প্রসারণের ঘোষণা দিয়ে আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং বলেন—পারমাণবিক অস্ত্র তাদের রাষ্ট্রীয় আইন, জাতীয় নীতি এবং সার্বভৌম অধিকারের অংশ, যা তারা কোনো পরিস্থিতিতেই ত্যাগ করবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com