রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

ভারতে ধরা পড়লো ভুয়া কোম্পানি কফ সিরাপ, আসতো বাংলাদেশেও!

ভারতের উত্তরপ্রদেশের বারানসিতে জাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুলে কফ সিরাপ তৈরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কোডিনযুক্ত কফ সিরাপ অবৈধভাবে বিভিন্ন রাজ্য ও সীমান্তপারে পাচারের সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ ছিল। খবর হিন্দুস্তান টাইমস’র।

পুলিশ জানায়, অভিযুক্তরা একাধিক ভুয়া ফার্মা কোম্পানি খুলে জিএসটি নম্বর ও প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করেছিল। তবে এসব প্রতিষ্ঠানের কোনো বাস্তব ব্যবসা কার্যক্রম ছিল না। মূলত জাল বিল ও ইনভয়েস তৈরি করতেই কোম্পানিগুলো ব্যবহার করা হতো।

 

দুটি পৃথক মামলায় এই গ্রেফতার কার্যক্রম চালানো হয়। বারানসির রোহানিয়া এলাকা থেকে স্বপ্নিল কেশরি, দিনেশ যাদব ও আশিষ যাদবকে আটক করা হয়। অন্যদিকে সারনাথ এলাকা থেকে বিষ্ণু পাণ্ডে ও লোকেশ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে জানা গেছে, একটি ভুয়া কোম্পানির মাধ্যমে প্রায় ১৩ কোটি রুপি এবং আরও দুটি কোম্পানির মাধ্যমে প্রায় ১০ কোটি রুপির লেনদেন করা হয়েছে। এসব কফ সিরাপ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বেশি দামে সরবরাহ করা হতো। পরে অবৈধ চ্যানেলের মাধ্যমে সেই অর্থ বারানসিতে ফেরত আনা হতো।

 

পুলিশের বিশেষ তদন্তকারী দল এর সাথে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র খতিয়ে দেখছে। মামলার মূল সন্দেহভাজন শুম্ভম জাইসওয়ালের সম্পদ বাজেয়াপ্তের প্রস্তুতিও চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com