শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
সিলেটের টানা ২য় জয় বিপিএলে

সিলেটের টানা ২য় জয় বিপিএলে

নিজস্ব প্রতিবেদন ::: শেষ ওভারের উত্তেজনা, একাই লড়ে যাওয়া এক ব্যাটারের বীরত্ব আর অলরাউন্ড নৈপুণ্যে ভর করে বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। শামীম হোসেনের অবিশ্বাস্য ইনিংসও শেষ পর্যন্ত ঢাকাকে জেতাতে পারেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে সিলেট।

 

ম্যাচের শেষ দিকে ঢাকার সমীকরণ ছিল কঠিন—১২ বলে প্রয়োজন ৪৫ রান, হাতে মাত্র দুই উইকেট। এই অসম লড়াইয়ে একাই দাঁড়ান শামীম হোসেন। আজমতউল্লাহ ওমরজাইয়ের ওভারে ১৮ রান নেওয়ার পর মোহাম্মদ আমিরের শেষ ওভারে তুলে নেন আরও ২০ রান। তবে তার ঝড়ো ব্যাটিং সত্ত্বেও শেষ পর্যন্ত ১৬৭ রানেই থামে ঢাকার ইনিংস।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স ২০ ওভারে তোলে ১৭৩ রান। ছয় নম্বরে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২৪ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষ পাঁচ ওভারে তার ঝড়ে আসে ৭৪ রান। এছাড়া ইমন ৩২ বলে করেন ৪৪ রান। সাইম আইয়ুব করেন ২৯ রান।

 

ঢাকার বোলিংয়ে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন সালমান মির্জা ও তাসকিন আহমেদ। দুজনই ৪ ওভারে ৪৬ রান করে খরচ করেন, সালমান নেন ২ উইকেট আর তাসকিন পান ১টি।

 

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। ৮ ওভারের মধ্যে ৪৩ রানে হারায় ৫ উইকেট। এরপর ষষ্ঠ উইকেটে শামীম হোসেন ও সাব্বির রহমান ৩১ বলে ৪৬ রানের জুটি গড়লেও চাপ সামলাতে পারেননি ঢাকা। ১৯ বলে ২৩ রান করে ফিরে যান সাব্বির।

 

শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান শামীম হোসেন। ছয় নম্বরে নেমে ৯টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে অপরাজিত ৮১ রান করেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩৩ ম্যাচে এটিই বাঁহাতি এই ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। একই সঙ্গে এই ফরম্যাটে পূর্ণ করেন ২ হাজার রান।

 

সিলেটের জয়ের আরেক নায়ক ওমরজাই বল হাতেও ছিলেন কার্যকর। ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

 

দুই দিন বিরতির পর এই ম্যাচ দিয়েই আবার শুরু হয় বিপিএল। খেলা শুরুর আগে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও মাঠে উপস্থিত দর্শকরা।

 

তিন ম্যাচে এটি সিলেট টাইটান্সের দ্বিতীয় জয়। অন্যদিকে দুই ম্যাচ খেলার পর এটি ঢাকা ক্যাপিটালসের প্রথম পরাজয়।

 

সংক্ষিপ্ত স্কোর

সিলেট টাইটান্স: ২০ ওভারে ১৭৩/৫
ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৬৭/৮

ফল: সিলেট টাইটান্স ৬ রানে জয়ী

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com