শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কি তবে কূটনৈতিক যুদ্ধে রূপ নিলো?

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কি তবে কূটনৈতিক যুদ্ধে রূপ নিলো?

জাতীয় নিরাপত্তার নামে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এখন রীতিমতো কূটনৈতিক পাল্টা-যুদ্ধের রূপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে মালি ও বুরকিনা ফাসো যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ‘পারস্পরিকতার নীতি’ সামনে এনে আফ্রিকান দেশগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে, ভিসা ইস্যুতে ওয়াশিংটনের একতরফা সিদ্ধান্ত আর বিনা জবাবে সহ্য করবে না তারা।

 

 

মূলত, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়েছে পশ্চিম আফ্রিকার আরও দুটি দেশ মালি ও বুরকিনা ফাসো। যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দেশ দুটি।

 

 

চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মালি ও বুরকিনা ফাসোর নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেন। হোয়াইট হাউসের দাবি, জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত।

 

 

নতুন নির্দেশনায় ৩৯টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মালি ও বুরকিনা ফাসো ছাড়াও তালিকায় রয়েছে লাওস, নাইজার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও সিরিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভিসাধারীদেরও।

 

 

এই ঘটনার জেরেই চটেছে আফ্রিকার দেশগুলো। মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পারস্পরিকতার নীতির ভিত্তিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রেও মালির নাগরিকদের ওপর আরোপিত একই শর্ত কার্যকর করা হবে। বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী কারামোকো জ্যাঁ-মারি ত্রাওরেও একই যুক্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

 

 

এর আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আর এক আফ্রিকার দেশ নাইজার। তিনটি সামরিক শাসিত দেশ ২০২৪ সালের জুলাইয়ে গঠন করে আলাইয়েন্স অব সাহেল স্টেটস। এরই ধারাবাহিকতায় চাদও গত জুনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়, যদিও এই নিয়মের বাইরে রয়েছেন মার্কিন কর্মকর্তারা

 

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া মার্কিন ভিসা নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে আফ্রিকা–যুক্তরাষ্ট্র কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com