রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
১০ কন্যার পর ছেলেসন্তান, নিজের মেয়েদের নাম বলতে পারলেন না বাবা!

১০ কন্যার পর ছেলেসন্তান, নিজের মেয়েদের নাম বলতে পারলেন না বাবা!

১০ কন্যাসন্তানের পর এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতের হরিয়ানার এক নারী। দীর্ঘ ১৯ বছর একের পর এক গর্ভধারণের পর অবশেষে ছেলেসন্তানের জন্ম দেন ৩৭ বছর বয়সী এই নারী। এতে আলোচনায় উঠে এসেছে, দেশটির কিছু অঞ্চলে এখনও ছেলেসন্তানের প্রতি ঝোঁকের বিষয়টি।

 

 

গত ৪ জানুয়ারি হরিয়ানার জিন্দ জেলার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সঞ্জয় কুমারের স্ত্রী। এরপরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় এবং তিনি ফতেহাবাদ জেলার নিজ গ্রামে ফিরে যান।

 

 

হাসপাতালটির চিকিৎসক জানিয়েছেন, প্রসবটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। প্রসূতিকে তিন ইউনিট রক্ত দিতে হয়েছিল। তবে মা ও নবজাতক সুস্থ আছে।

 

 

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে শিশুটির বাবা সঞ্জয় কুমার বলেন, আমরা চেয়েছিলাম এবার যেন ছেলেসন্তান হয়। আমার বড় মেয়েও তার ছোট ভাইয়ের প্রত্যাশা করেছিল।

 

 

সঞ্জয় কুমার ২০০৭ সালে বিয়ে করেন। তার দশ মেয়ের বেশিরভাগই এখন স্কুলে যায়। বড় মেয়ে সরিনা এবার দ্বাদশ শ্রেণিতে পড়ছে বলে জানান তিনি।সীমিত উপার্জনের মধ্যেও সব সন্তানকে পড়াশোনা করানোর চেষ্টা করছেন সঞ্জয়। তিনি বলেন, ঈশ্বর আমাকে যা দিয়েছে, আমি তাতেই সন্তুষ্ট।

 

 

১০ কন্যাসন্তানের পর পুত্রসন্তানের জন্মের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই আঙ্গুল তুলেছেন অঞ্চলটিতে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও লিঙ্গ বৈষম্যের দিকে। যদিও সঞ্জয় বিষয়টিতে এভাবে দেখতে চান না।সঞ্জয় বলেন, আজকের দিনে মেয়েরা যেকোনো কিছুই অর্জন করতে সক্ষম। তারা বিভিন্ন ক্ষেত্রে সফলতার নজির স্থাপন করেছে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সঞ্জয়কে তার মেয়েদের নাম জিজ্ঞেস করা হলে তিনি ১০ মেয়ের নাম বলতে গিয়ে হিমশিম খাচ্ছেন, যা দর্শকদের হতবাক করে দেয়।হরিয়ানায় লিঙ্গ বৈষম্য বহুদিন ধরেই ভারতের একটা বড় উদ্বেগের জায়গা। যদিও সাম্প্রতিক বছরে এই চিত্রের কিছুটা উন্নতি পরিলক্ষিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com