বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
কালের কন্ঠের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন নুরুল হক শিপু

কালের কন্ঠের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন নুরুল হক শিপু


দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘কালের কণ্ঠ’-এর যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন পেশাদার সাংবাদিক নুরুল হক শিপু। গত ২ জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের নিবন্ধিত অনলাইন চ্যানেল ‘রানার টিভি’-তে বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

২০০৭ সালের শেষের দিকে ‘দৈনিক সিলেটের মানচিত্র’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করা শিপু পরবর্তীতে দৈনিক সিলেট সংলাপ, দৈনিক যুগভেরী পত্রিকায় স্টাফ রিপোর্টার ও সিনিয়র রিপোর্টার হিসেবে এবং দৈনিক সবুজ সিলেট পত্রিকায় চিফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিলেটের জনপ্রিয় অনলাইন পত্রিকা সিলেটভিউ২৪ডটকমে যুক্তরাজ্যে আসার আগে কাজ করেছেন।

জাতীয় পর্যায়ে তিনি ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ‘দৈনিক আমাদের সময়’-এর সিলেট প্রতিনিধি ছিলেন। এরআগে ‘দৈনিক আজকালের খবর’-এ সিলেট প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

২০২২ সালের ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যে আগমনের পর তিনি লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকায় কিছুদিন কাজ করেন এবং বর্তমানে প্রবাসে থেকে বাংলাদেশ ও প্রবাসকেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রানার টিভির বিশেষ প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা করছেন। বিলেতের জনপ্রিয় এ অনলাইন চ্যানেলের সাথে প্রায় ৩ বছর থেকে যুক্ত আছেন।

নুরুল হক শিপু মূলত একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পাঠক মহলে পরিচিত। বিশেষ করে রাজনৈতিক বিষয়, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, প্রশাসনিক অনিয়ম ও সামাজিক বৈষম্য নিয়ে তার সাহসি ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনগুলো বিভিন্ন সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও সুপরিচিত। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নির্বাহী সদস্য ছিলেন। ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদকও।

এছাড়া সাংবাদিকতায় আসার আগে তিনি একজন সক্রিয় নাট্যকর্মী ছিলেন। সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের পাঁচবারের প্রতিনিধি ও বর্তমানে নাট্যায়ন সিলেটের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা শিপু ‘বিবিসাব, সুরমা কান্দে, স্বপ্নের বাংলা, অবাক রাজার অবাক কান্ড, ‘সুবচন নির্বাসনে’ ও ‘সুরমা কান্দে’র মতো আলোচিত মঞ্চনাটকে অভিনয় করেছেন।

কালের কণ্ঠের মতো বৃহৎ প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং যুক্তরাজ্যে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত তথ্যের জন্য তিনি shipu91221@gmail.com ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com