রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

ভারতের পরিবর্তে যে দেশে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের পরিবর্তে যে দেশে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬। কিন্তু এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে বাধ্য করছে আইসিসিকে।
ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে চরম অনিশ্চয়তায় ‘প্ল্যান বি’ বা বিকল্প ভেন্যু হিসেবে  সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বিবেচনায় রাখছে আইসিসি।
ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী বারাসাত এলাকায় অন্তত ৫ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এমনকি আক্রান্তদের মধ্যে ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন, যা সংক্রমণের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে ইতোমধ্যে প্রায়  ১০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে তারা।
যেহেতু নিপা ভাইরাসের কোনো স্বীকৃত টিকা নেই এবং এর উচ্চ মৃত্যুহার ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক দলগুলোর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে যদি ভারতের স্বাস্থ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে ভারতের মাটিতে নির্ধারিত ম্যাচগুলো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তুত রয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম এবং শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। সংযুক্ত আরব আমিরাত এর আগেও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল, তাই লজিস্টিক ও পরিকাঠামোর দিক থেকে আইসিসি দেশটিকে সবচেয়ে নিরাপদ বিকল্প মনে করছে।
এদিকে, এই ইস্যুটিকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। পাকিস্তান ইতোমধ্যে আইসিসির কাছে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে।
পিসিবির দাবি, খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে ভারতকে আয়োজক দেশ থেকে বাদ দিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজন করা হোক।
অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়ে আসছিল। তবে আইসিসি এই দাবিতে সাড়া না দিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার মতো কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
এ বিষয়ে আইসিসি একটি জরুরি সভা ডাকতে পারে। যদি ভারতের পরিস্থিতি গুরুতর বিবেচনা করা হয়, তবে টুর্নামেন্টের একটি অংশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া অথবা ভারতের বদলে আরব আমিরাতকে যুক্ত করে একটি হাইব্রিড মডেলে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা আসতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com