রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি
সংকীর্ণ জায়গাও প্রশস্ত হয়

সংকীর্ণ জায়গাও প্রশস্ত হয়

দিপু সিদ্দিকী:::ওমরাহ করতে গিয়ে বার বার মাতাফে প্রথম যে অনুভূতিটা আমাকে আচ্ছন্ন করে, তা হলো বিস্ময়। চোখের সামনে শুধু মানুষ আর মানুষ। সাদা ইহরামের ঢেউ, চারদিক কানায় কানায় ভরা। মনে হচ্ছিল, এত ভিড়ে কীভাবে তাওয়াফ করব? কোথায় পা ফেলব? এই প্রশ্নগুলো মাথায় ঘুরছিল তাওয়াফ শুরুর আগমুহূর্ত পর্যন্ত।

 

 

 

কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে কাবার দিকে মুখ করে প্রথম কদম রাখার পরই দৃশ্যটা বদলে যেতে শুরু করল। ভিড় ছিল, মানুষ ছিল, কিন্তু আশ্চর্যভাবে প্রতি কদমেই প্রয়োজনমতো জায়গা পাওয়া যাচ্ছিল। কেউ ধাক্কা দিচ্ছে না, কেউ গায়ে পড়ে যাচ্ছে না। কাঁধে কাঁধ লেগেছে, তবু অস্বস্তি নেই। মনে হচ্ছিল, অদৃশ্য কোনো ব্যবস্থাপনায় আল্লাহ নিজেই পথ খুলে দিচ্ছেন।

 

 

 

এই অভিজ্ঞতা আমাকে বারবার একটি আয়াতের কথা মনে করিয়ে দিয়েছে- “আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।”
(সূরা আত-তালাক, আয়াত ৩)

 

 

 

মাতাফে সেই আয়াত যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল। এখানে কোনো স্বেচ্ছাসেবক জায়গা করে দিচ্ছে না, কোনো নির্দেশনা কাজ করছে না। হাজারো মানুষের ভিড়েও আল্লাহ প্রত্যেক বান্দার জন্য আলাদা আলাদা পথ তৈরি করে দিচ্ছেন। এটা মানুষের শক্তি নয়, এটা কেবল রবের কুদরত।

 

 

 

তাওয়াফ যত এগোচ্ছিল, ভিড়ের ভয় তত মিলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, আমি আর এই ভিড়ের অংশ নই। আমি একা, আর আমার সামনে শুধু কাবা, আর ওপরে আমার রব। এই অনুভূতিই বুঝিয়ে দেয়, তাওয়াফ শুধু শারীরিক ঘোরাফেরা নয়; এটা আত্মার সফর। এখানে মানুষ মানুষের মাঝে থেকেও একান্তভাবে আল্লাহর সঙ্গে থাকে।

 

 

 

রাসূল (সা.) বলেছেন, “এই ঘরের চারদিকে তাওয়াফ, সাফা-মারওয়ার মাঝে সাঈ এবং জামারাতে পাথর নিক্ষেপ নির্ধারিত হয়েছে আল্লাহর স্মরণ কায়েম করার জন্য।”
(সুনান তিরমিজি)

 

 

 

মাতাফে দাঁড়িয়ে আমি বুঝেছি, আল্লাহর স্মরণ কেবল জিকিরে সীমাবদ্ধ নয়। আল্লাহর স্মরণ মানে তাঁর উপর সম্পূর্ণ ভরসা। ভিড়ের মাঝেও যে প্রশান্তি, যে নিরাপত্তা- তা সেই ভরসারই ফল।

 

 

 

একসময় মনে হলো, এই ভিড় আসলে ভিড় নয়। এটা আল্লাহর দরবারে উপস্থিত বান্দাদের সমবেত হওয়া। এখানে কেউ অপরিচিত নয়, কেউ অপ্রয়োজনীয় নয়। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা অতিথি। তাই কেউ কাউকে কষ্ট দেয় না, কেউ কাউকে ঠেলে ফেলে না। আল্লাহ নিজেই সবাইকে ধারণ করেন।

 

 

 

তাওয়াফ শেষ করে যখন পেছনে তাকালাম, তখনও দেখলাম সেই একই ভিড়। কিন্তু ভেতরের ভয়টা আর নেই। তখন বুঝলাম, আল্লাহ যদি চান, সবচেয়ে সংকীর্ণ জায়গাও প্রশস্ত হয়ে যায়। আর যদি তিনি না চান, প্রশস্ত জায়গাও সংকীর্ণ হয়ে ওঠে।

 

 

 

মাতাফ আমাকে নতুন করে শিখিয়েছে- জীবনের ভিড়েও যদি আল্লাহর উপর ভরসা রাখা যায়, তবে প্রতি কদমেই পথ খুলে যায়। মানুষে মানুষে ধাক্কা লাগে না, আর হৃদয়ে কোনো চাপও থাকে না।

 

 

 

আল্লাহ তায়ালার অপার রহমতে যতবারই মাতাফে তাওয়াফ করেছি, প্রচন্ড ভিড় থাকা স্বত্তেও মাতাফে তাওয়াফ করতে একই অনুভূতি ফিরে এসেছে। আমাদের রব, কিভাবে জনারণ্যেও প্রত্যেককে আলাদা আলাদা প্রশস্ততা দিচ্ছেন।

 

 

 

নোট : আমার পরিচিত অনেকেই এ ধরনের প্রশস্ততা কথা নিজে অবলোকন করেছেন বলে জানিয়েছেন। আল্লাহ তায়ালা সবার হজ-ওমরাহ কবুল করুন। আমিন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com