রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

 

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যায় অস্ট্রেলিয়া। অবশেষে তাই হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের সুপার এইটের আগেই বিদায় নিল সাবেক চ্যাম্পিয়নরা।

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর গতকাল শ্রীলংকার কাছে হেরে কঠিন সমীকরণে পড়ে যায় অস্ট্রেলিয়া।

আজ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ পর্বেই থামতে হলো অজিদের। অন্যদিকে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় সুপার এইটের টিকিট নিশ্চিত করে জিম্বাবুয়ে।

মঙ্গলবার শ্রীলংকার পাল্লেকেল্লেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। তবে ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয়। বেশ কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ সংস্কার করার আগেই আবার হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত টসও হতে পারেনি।

প্রায় তিন ঘণ্টার অপেক্ষা শেষে ম্যচাটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। যদিও তাদের একটি ম্যাচ এখনো হাতে আছে।

বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের পাশাপাশি সুপার এইটে গেছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে সবকটি জিতেছে তারা। ফলে এক ম্যাচ হাতে থাকলেও ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত তাদের।

চার ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে আয়ারল্যান্ড। গ্রুপে একমাত্র দল হিসেবে তারা সব ম্যাচ খেলে ফেলেছে। ৩ ম্যাচে এক জয়ের বিপরীতে ২ হার অস্ট্রেলিয়ার। ২ পয়েন্ট নিয়ে চারে আছে তারা। ৩ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি ওমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com