বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

নির্বাচক হতে সাবেক টাইগার ক্রিকেটারদের আবেদন

নির্বাচক হতে সাবেক টাইগার ক্রিকেটারদের আবেদন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন জমা দিতে বলেছে। বৃহস্পতিবার পর্যন্ত একাধিক সাবেক ক্রিকেটার আবেদন করেছেন কিংবা করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
আবেদনকারীদের তালিকায় রয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া আবেদন করেছেন বা করবেন এমনদের মধ্যে আছেন ইলিয়াস সানি, নাইম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ রফিক। নতুন মুখ হিসেবেও কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন, যাদের মধ্যে শামসুর রহমান শুভর নাম শোনা যাচ্ছে।
তবে জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন। এদিকে প্রধান নির্বাচকের দৌড়ে আলোচনায় থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদন করেননি। তবে তিনি দ্রুতই আবেদন করবেন বলে জানা গেছে।
বিসিবির শর্ত অনুযায়ী, নির্বাচক পদে আবেদন করতে হলে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিচারিক সক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগে পারদর্শিতা প্রয়োজন। নির্বাচকদের নিয়োগ দেওয়া হবে দুই বছরের জন্য। তাদের দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় দল ও ‘এ’ দলের জন্য খেলোয়াড় নির্বাচন এবং পাইপলাইনে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের পর্যবেক্ষণ।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। এছাড়া গত অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাক।
লিপু ও রাজ্জাকের শূন্যস্থান পূরণ করতেই এবার দুজন নতুন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। নতুনদের মধ্যে একজন প্রধান নির্বাচকের দায়িত্ব পাবেন।
সংবাদটি শেয়ার করুন :

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com