শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
ইরানকে সৌদি আরবের কড়া সতর্কবার্তা

ইরানকে সৌদি আরবের কড়া সতর্কবার্তা

ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। রিয়াদ সতর্ক করে বলেছে, ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরানই এর ‘সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত’ হবে।
সোমবার (৯ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের বিশাল শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত চারটি ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপরই ইরানকে এই কড়া সতর্কবার্তা দেয় রিয়াদ।
গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছিলেন, শর্তসাপেক্ষে উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে পারে তেহরান। তবে সৌদি আরব তার এই বক্তব্য সরাসরি নাকচ করেছে।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের প্রেসিডেন্টের বক্তব্য বাস্তবে প্রতিফলিত হয়নি। বিবৃতিতে বলা হয়, তার ভাষণের সময়ও নয়, এমনকি এর পরেও হামলা বন্ধ হয়নি।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে এবং অন্যান্য উপসাগরীয়, আরব ও ইসলামী দেশগুলোতে ইরানের ‘জঘন্য’ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মতে, বিমানবন্দর, তেল স্থাপনাসহ বেসামরিক স্থাপনায় হামলা নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া হামলার বিষয়ে ইরানের দেওয়া যুক্তিগুলোও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তেহরানের দাবি ছিল, সৌদি ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ও জ্বালানি ভরার বিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে যা রিয়াদ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উল্লেখ করেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট বিমানগুলো মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরব এবং গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)ভুক্ত দেশগুলোর আকাশসীমা রক্ষায় টহল দিচ্ছিল।
সৌদি আরব আরও সতর্ক করে বলেছে, উপসাগরীয় দেশগুলোতে ইরানের এসব হামলা উত্তেজনা আরও বাড়াবে এবং এতে দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে প্রজেক্টাইলটি আঘাত হানে। এতে দুইজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন।
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে আল-খারজ এলাকার একটি রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
আবাসিক ভবনে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ইরানেরই ছিল কি না, তা এখনো নিশ্চিত করেনি সৌদি বা ইরানি কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com