সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
ভারতীয় গরুর বন্যায় বিপাকে সিলেটের খামারি, শঙ্কায় হাট ইজারাদাররাও মাউন্ট এডোরা হসপিটাল এর উদ্যোগে-স্টেমেইস স্কুলের মধ্যে পৃথক চুক্তি সম্পন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিক পরিবারের পাশে এসনিক সিলেটে খোলস পাল্টে দাপিয়ে বেড়ানো ছাত্রলীগের সেই ‘ডেভিল রকি’ গ্রেফতার এনসিপি সিলেট মহানগরে যোগদান করলেন অর্ধশতাধিক নেতাকর্মী সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮ গ্রেপ্তার ১ ,বড়লেখায় এক কেজি গাঁজাসহ সিলেটে শিশু ফাহিমা হ ত্যা, ‘চাচা’ জাকির গ্রে ফ তা র সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে আপোস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদরাসাগুলো নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা টিলাগড়ে শাপলা ভয়েজ আন্ত: ৪র্থ ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন রাতারগুলে গ্রামীণ নাগরিক সভা বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা নির্মূল ঘোষিত দেশ হয়েও হামের সংক্রমণ হঠাৎ বেড়েছে জাপানে ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন হলিউডে পা রাখলেন দিশা পাটানি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ পারিবারিক বিরোধে শিশুকে ‘তুলে নেওয়ার চেষ্টা’, পুলিশ ফাঁড়িতে ‘হামলা’ প্রতিমন্ত্রীর সফরের দিনেও সিলেটে ট্রেনের সিডিউল বিপর্যয়
ভারতীয় গরুর বন্যায় বিপাকে সিলেটের খামারি, শঙ্কায় হাট ইজারাদাররাও

ভারতীয় গরুর বন্যায় বিপাকে সিলেটের খামারি, শঙ্কায় হাট ইজারাদাররাও

Oplus_131072

পারভেজ আহমদ :::: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যখন সারা দেশে পশুর হাটে উৎসবের আমেজ বিরাজ করার কথা, তখন সিলেটের সীমান্ত অঞ্চলে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ভারত থেকে অবৈধ পথে আসা গরু ও মহিষের বন্যায় চরম সংকটে পড়েছেন স্থানীয় খামারিরা। একই সঙ্গে লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলার পশুর হাটগুলোর ইজারাদাররাও।

 

 

অনুসন্ধানে জানা গেছে, সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকা বর্তমানে চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হয়েছে। প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত শত শত ভারতীয় গরু ও মহিষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। পরে এসব পশু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

 

স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্রের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরেই এই চোরাচালান চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, অনেক সময় পুলিশের চেকপোস্টের সামন দিয়েই পশুবাহী গাড়ি চলাচল করলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তবে স্থানীয় প্রভাবশালীদের ভয়ে সাধারণ মানুষ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

 

 

অবৈধভাবে ভারতীয় পশু প্রবেশের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারিরা। সারা বছর ঋণ ও ধার-দেনা করে গরু লালন-পালন করলেও এখন ন্যায্য দাম পাওয়া নিয়ে তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন।

 

 

কানাইঘাটের খামারি জুনেল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা বছর কষ্ট করে গরু বড় করেছি ঈদের বাজারে লাভের আশায়। কিন্তু এখন বাজার ভারতীয় গরুতে ভরে গেছে। আমাদের মূলধনই উঠবে কি না, সেই দুশ্চিন্তায় আছি।

 

 

শুধু খামারিরাই নন, ক্ষতির আশঙ্কা করছেন সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৫টিসহ জেলার অর্ধশতাধিক পশুর হাটের ইজারাদাররা। তাদের অভিযোগ, অবৈধ পশুর কারণে বৈধ হাটে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে। ফলে রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে।

 

 

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সিলেট জেলা পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, “চোরাচালান দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের আশ্বাস থাকলেও সীমান্ত থেকে পশুর হাট পর্যন্ত চোরাচালান চক্রের তৎপরতা এখনো বহাল রয়েছে। ঈদের আনন্দ যখন ঘরে ঘরে পৌঁছানোর অপেক্ষায়, তখন সিলেটের হাজারো খামারির কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে।

 

 

স্থানীয়দের দাবি, দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা এবং বৈধ পশুর বাজার সচল রাখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং হাট ব্যবস্থাপনায় দৃশ্যমান তদারকি এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com