শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বড় চমক : কে থাকছেন, কে বাদ পড়ছেন?

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে বড় চমক : কে থাকছেন, কে বাদ পড়ছেন?

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে স্কোয়াড ঘোষণার প্রস্তুতি। উত্তেজনা, প্রত্যাশা আর বাদ পড়ার শঙ্কা-সব মিলিয়ে জমে উঠেছে ইংল্যান্ড জাতীয় দলের দল নির্বাচন ঘিরে আলোচনা। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। তবে তার আগেই দল নিয়ে সামনে এসেছে বড় এক চমক।
জানা গেছে, কোচ থমাস টুখেলের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হচ্ছে না ফিল ফোডেন ও কোল পালমারের। এছাড়া দল থেকে বাদ পড়ছেন অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারও। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, তিনি ‘স্তম্ভিত ও ভেঙে পড়েছেন।’
অন্যদিকে অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরোয়ার্ড ওলি ওয়াটকিনস জায়গা পেতে যাচ্ছেন স্কোয়াডে। এছাড়া সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির স্ট্রাইকার ইভান টনিও থাকছেন দলে। সদ্য শেষ হওয়া মৌসুমে সৌদি লিগে ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন তিনি।
এবারের প্রিমিয়ার লিগে ইংলিশ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১৪ গোল করা নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগ্যান গিবস-হোয়াইটও বাদ পড়তে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন এবং চেলসির কোল পালমার দুজনেই নিজেদের ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হ্যারি ম্যাগুয়ার লিখেছেন, এই মৌসুমের পারফরম্যান্সের পর আমি নিশ্চিত ছিলাম, দেশের হয়ে বড় ভূমিকা রাখতে পারব। সিদ্ধান্তে আমি স্তম্ভিত ও ভীষণ হতাশ। দলের জন্য শুভকামনা রইল।
ম্যাগুয়ারের মা জো ম্যাগুয়ারও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
বাদ পড়তে যাচ্ছেন ম্যাগুয়ারের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ লুক শ। যদিও মৌসুমজুড়ে তিনি ভালোই পারফর্ম করেছিলেন। প্রাথমিক ৫৫ সদস্যের দলে থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার।
অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডের ড্যান বার্ন এবং ম্যানচেস্টার সিটির নিকো ও’রেইলি ডাক পেতে যাচ্ছেন। এছাড়া লেভি কলউইল ও ফিকায়ো টোমোরি বাদ পড়লেও দলে জায়গা পাচ্ছেন ননি মাদুয়েকে।
স্কোয়াডে থাকছেন বুকায়ো সাকা, ডেকলান রাইস এবং দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে ডাক পাওয়া এবেরেচি এজে। ডিফেন্ডারদের মধ্যে ম্যাগুয়ার, টোমোরি ও কলউইলের বাদ পড়া প্রায় নিশ্চিত করে দিয়েছে জন স্টোন্সের জায়গা। যদিও চোটের কারণে তার মৌসুমটা খুব একটা ভালো যায়নি।
এছাড়া অ্যাডাম হোয়ার্টন বাদ পড়তে পারেন। তবে কবি মাইনো স্কোয়াডে থাকছেন বলে ধারণা করা হচ্ছে। অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনও কোচ থমাস টুখেলের আস্থার কারণে দলে থাকছেন বলে মনে করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com