বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি

আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি

ফোর্বসের শীর্ষ উপার্জনকারী ক্রীড়া অ্যাথলেট নির্বাচিত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে টানা চতুর্থ এবং সবমিলিয়ে ষষ্ঠবার সিআরসেভেন ক্রীড়াবিদদের মধ্যে আয়ের শীর্ষে অবস্থান করছেন। গত ১২ মাসে ৪১ বছর বয়সী এই তারকার আয় ৩০০ মিলিয়ন ডলার (৩৬৮৮ কোটি টাকারও বেশি)।
এই তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর বক্সার কানেলো আলভারেজ। ৩৫ বছর বয়সী আলভারেজ ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার (২০৯০ কোটি টাকার বেশি) আয় করেছেন। যদিও পেশাদার ক্যারিয়ারের সেরা বছর কাটাতে পারেননি তিনি। ২০২৫ সালে তিনি ১-১ রেকর্ড করেন এবং টেরেন্স ক্রফোর্ডের কাছে হেরে অবিসংবাদিত সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ হারান।
রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আছেন তালিকার ক্রীড়াঙ্গনের শীর্ষ আয়ের তালিকায় তিনে। গত এক বছরে মেসির আয় ১৪০ মিলিয়ন ডলার (১৭২১ কোটি টাকার বেশি)। এর মধ্যে তিনি ৭০ মিলিয়ন মাঠের পারফরম্যান্স এবং বাকি ৭০ মিলিয়ন ডলার মাঠের বাইরের নানা কার্যক্রমে পকেটে পুরলেন। একইভাবে মাঠে রোনালদোর আয় ২২৫ মিলিয়ন এবং মাঠের বাইরে ৬৫ মিলিয়ন ডলার। দুইয়ে থাকা কানেলো মাঠে ১৬০ মিলিয়ন এবং বাহ্যিক কার্যক্রমমে ১০ মিলিয়ন ডলার আয় করেন।
মেসিকে টপকে আকস্মিকভাবে শীর্ষ আয়ের তালিকায় দুইয়ে ওঠা বক্সার কানেলো আলভারেজ আলোচনার জন্ম দিয়েছেন। ২০২৫ সালে ক্যানেলো দুটি লড়াইয়ে অংশ নেন। মে মাসে তিনি উইলিয়াম স্কালের বিপক্ষে সর্বসম্মত সিদ্ধান্তে জয় পান, আর সেপ্টেম্বরে ক্রফোর্ডের কাছে হেরে যান। কনুইয়ের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তিনি আর রিংয়ে ওঠেননি। তবে আগামী ১২ সেপ্টেম্বর ক্রিস্টিয়ান এমবিলি’র বিপক্ষে সৌদি আরবের রিয়াদে ডব্লিউবিসি সুপার মিডলওয়েট শিরোপার লড়াইয়ে তিনি আবারও রিংয়ে ফিরবেন।
তালিকায় থাকা একমাত্র অন্য বক্সার হলেন জ্যাক পল। তিনি মোট ৭০ মিলিয়ন ডলার আয় নিয়ে ২৩তম স্থানে রয়েছেন। ২৯ বছর বয়সী পলও ২০২৫ সালে ১-১ রেকর্ড করেন। জুনে তিনি জুলিও সিজার শ্যাভেজ জুনিয়রকে সর্বসম্মত সিদ্ধান্তে হারান এবং ডিসেম্বরে অ্যান্থনি জশুয়ার কাছে নকআউটে পরাজিত হন। জশুয়ার বিপক্ষে লড়াইয়ে চোয়াল ভাঙার পর থেকে তিনি রিংয়ের বাইরে রয়েছেন এবং ২০২৭ সালের শুরুর দিকে ফের লড়াইয়ে নামার আশা করছেন।
ক্রীড়া অ্যাথলেটদের ভেতর এরপর শীর্ষ উপার্জনকারী ব্যক্তিদের মাঝে ১০-এর ভেতর আছেন– যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১৩৭.৮ মিলিয়ন ডলার), জাপানের বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি (১২৭.৬ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কুরি (১২৪.৭ মিলিয়ন ডলার), স্পেনের গলফার জন রাম (১০৭ মিলিয়ন ডলার), ফ্রান্সের সাবেক ও আল ইত্তিফাক তারকা করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট (১০৩.৮ মিলিয়ন ডলার) এবং যুক্তরাজ্যের অটো-রেসিং তারকা লুইস হ্যামিল্টন (১০০ মিলিয়ন ডলার)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com