সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে

চলতি বছরেই দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ১২ আগস্ট বিরল মহাজাগতিক এই ঘটনা ইউরোপের বিভিন্ন অঞ্চলের আকাশে দেখা যাবে।
এক বিবৃতিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) বিজ্ঞান পরিচালক ক্যারোল মুন্ডেল বলেছেন, পূর্ণ সূর্যগ্রহণ এমন এক বিরল মুহূর্ত, যখন কোটি কোটি মানুষ একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও কৌতূহল অনুভব করতে পারেন।
আগামী ১২ আগস্ট চাঁদ সরাসরি সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেবে। এর ফলে উত্তর আটলান্টিক মহাসাগর ও ইউরোপের কিছু অঞ্চলের ওপর দিয়ে একটি সরু রেখার মতো তৈরি হবে। পূর্ব গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল, স্পেনের উত্তরাঞ্চল এবং পর্তুগালের উত্তর-পূর্ব অঞ্চলের কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে যেতে দেখা যাবে।
নাসা বলেছে, ইউরোপের অধিকাংশ অঞ্চল, উত্তর আমেরিকার উত্তরাংশ এবং আফ্রিকার উত্তর-উত্তর পশ্চিমাঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এসব এলাকায় সূর্য আংশিক দৃশ্যমান থাকবে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, বাংলাদেশ, ভারত বা এ অঞ্চল থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। স্থানভেদে এর স্থায়িত্ব কালও ভিন্ন হবে। পূর্ণ গ্রহণপথে থাকা অধিকাংশ এলাকার জন্য সূর্য দুই মিনিটেরও কম সময় সম্পূর্ণরূপে আচ্ছাদিত থাকবে। তবে গ্রিনল্যান্ড, রাশিয়া কিংবা উত্তর আটলান্টিক অঞ্চলের গ্রহণপথের একেবারে কেন্দ্রের কাছাকাছি অবস্থানকারীরা কিছুটা বেশি সময় ধরে দেখতে পারবেন। যদিও এ সময় আড়াই মিনিটের কম হবে।
পূর্ণ গ্রহণের সময় সূর্য খালি চোখে দেখা যাবে। এটি চাঁদের কালো ছায়ার চারপাশে মৃদু আলোর বলয়ের মতো দেখাবে। এ সময় তাপমাত্রার সামান্য পরিবর্তন, আকাশ অস্বাভাবিকভাবে অন্ধকারাচ্ছন্ন এবং কিছু উজ্জ্বল গ্রহ ও নক্ষত্রও দৃশ্যমান হতে পারে।
বিজ্ঞানীরা বলেছেন, আংশিক গ্রহণ চলাকালীন কখনোই খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত হবে না। এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। এজন্য আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ সৌর ফিল্টার ব্যবহার করতে হবে।
নাসা বলছে, পূর্ণ গ্রহণের আগে ও পরে পর্যবেক্ষণের জন্য অবশ্যই চোখের সুরক্ষা ব্যবহার করতে হবে। এ জন্য বিশেষ সৌর পর্যবেক্ষণ চশমা (ইক্লিপস গ্লাস), হাতে ধরা সৌর ভিউয়ার অথবা অন্যান্য নিরাপদ সৌর ফিল্টার ব্যবহার করা যেতে পারে। এসব যন্ত্র সূর্যের অধিকাংশ আলোকে আটকে দেয়। এতে চোখের ক্ষতির আশঙ্কা থাকে না।
সংস্থাটি বলেছে, পূর্ণগ্রহণকালীন সাময়িকভাবে সুরক্ষা চশমা খুলে দেখা যেতে পারে। কেননা এ সময় যখন সূর্য সম্পূর্ণরূপে ঢাকা থাকবে। এরপর সঙ্গে সঙ্গে আবার চোখের সুরক্ষা ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় এবং তার ছায়া পৃথিবীর একটি সরু অংশের ওপর পড়ে, তখন এটিতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com