সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে সরকার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত উজানের ঢলের নিচে ‌’সাদাপাথর’ পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সুনামগঞ্জে বন্যার শঙ্কা ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি সাড়ে ৭শ বছরের প্রথার লাগামে টান দিতেই ডিসি প্রত্যাহার! শাহজালাল-শাহপরান মাজার ইস্যুর পরই বদলি: প্রশ্নের মুখে ডিসি সারওয়ার আলমের অধ্যায় সিলেটে আলোচিত জেলা প্রশাসক প্রত্যাহার প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব সিলেট জুড়ে বন্যার শঙ্কা নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই সিলেটে ‘মৃত্যুফাঁদ’ হাজারো স্পিডব্রেকার সড়ক আইনকে তোয়াক্কা না করেই খেয়ালখুশি মতো নির্মাণ মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যরিস্টার সালাম শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ নগরীতে পুলিশি অভিযানে আটক ১২৫ গোলাপগঞ্জে দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত সিলেটে আ’লীগের কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ মৌলভীবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শুরু

ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

সবসময় ডেস্ক :::: ফিফা বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিলকে ছাড়িয়ে গেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপে টানা সর্বোচ্চ ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন ডাচদের। এই রেকর্ডে এর আগে ব্রাজিলের পাশে বসেছিল তারা।

বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল পেলের ব্রাজিল। নেদারল্যান্ডস বিশ্বকাপে সর্বশেষ হেরেছে ২০১০ আসরের ফাইনালে। এরপর ২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়ে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।

 

এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ডাচরা। সুইডেনের বিপক্ষে জয়ে বিশ্বকাপে নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল কোমানের দল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইডেন। তৃতীয় জাপানের সংগ্রহ ১ ম্যাচে ১ পয়েন্ট। সুইডেনের কাছে ৫-১ গোলে হারা তিউনিসিয়া কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ। নেদারল্যান্ডসের পক্ষে মাত্র ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ব্রায়ান ব্রবি।

ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি।

১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল।

বিরতির পরপরই ব্যবধান ৩–০ করে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

অন্যদিকে ৫৯ মিনিটে প্রতি আক্রমণে সুইডেনের হয়ে একটি গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ডাচদের হয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com