শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
মাজারের ৪ দিনেই দানবাক্সে সাড়ে ১৭ লাখ টাকা, ডলার ও সোনা

মাজারের ৪ দিনেই দানবাক্সে সাড়ে ১৭ লাখ টাকা, ডলার ও সোনা

Oplus_131072

পারভেজ আহমদ :::: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থাপন করা নতুন দানবাক্স মাত্র চার দিনে খুলে পাওয়া গেছে নগদ ১৭ লাখ ৫৩ হাজার ৪৬৭ টাকা, পাশাপাশি বিদেশি ডলার, বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণালঙ্কার। মাজারের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দান গণনার ঘটনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

 

সোমবার (২২ জুন) দুপুরে জোহরের নামাজের পর সদ্য প্রত্যাহারকৃত সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। গণনায় অংশ নেন দরগাহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা গণনা শেষে নগদ টাকার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

 

গত ১৮ জুন জেলা প্রশাসন শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করে। দানবাক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন এবং পরে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়।

 

মাজার-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলছেন, মাত্র চার দিনের ব্যবধানে এত বিপুল অর্থ, ডলার ও সোনা জমা হওয়ার ঘটনা দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। তাদের দাবি, এই হিসাব থেকেই অনুমান করা যায়, বছরের পর বছর ধরে মাজারে আসা দানের কত অর্থ অস্বচ্ছ ব্যবস্থাপনার কারণে হিসাবের বাইরে থেকে গেছে।

 

মাজার মাদ্রাসার এক শিক্ষক বলেন, “চার দিনের আয় যদি এত হয়, তাহলে দীর্ঘ সময় ধরে কত টাকা এসেছে এবং তার কতটুকুর হিসাব রয়েছে, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে দায়ীদের আইনের আওতায় আনা উচিত।”

 

এর আগে জেলা প্রশাসক সারওয়ার আলম প্রকাশ্যে বলেছিলেন, মাজারের আয়-ব্যয়ের কোনো সুসংগঠিত হিসাব প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়নি। সেই প্রেক্ষাপটে দানবাক্সে তালা, সিসিটিভি নজরদারি এবং প্রকাশ্যে গণনার উদ্যোগ নেওয়া হয়।

 

তবে প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। শাহজালাল মাজারের মুতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান দাবি করেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় পর্যাপ্ত আলোচনা ছাড়াই প্রশাসন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অন্যদিকে একদল ভক্ত ও অনুসারী শতাব্দীপ্রাচীন রেওয়াজ পরিবর্তনের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন।

 

এদিকে দানবাক্স সিলগালা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের কয়েক দিনের মধ্যেই জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জারি করা আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে সরকারি আদেশে কিছু উল্লেখ করা হয়নি।

 

ফলে সিলেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিষয়। একদিকে শাহজালাল (রহ.) মাজারে মাত্র চার দিনে জমা হওয়া বিপুল অঙ্কের টাকা, ডলার ও সোনা; অন্যদিকে দীর্ঘদিনের দান ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্ন এবং আর্থিক স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক।

 

প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার সরকারি বিধি অনুসারে সংরক্ষণ ও পরবর্তী ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com