সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরামকোর একটি হেলিকপ্টার রোববার রাস তানুরায় বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
তবে, আরামকোর কর্মীদের বহনকারী ওই হেলিকপ্টারটি কী কারণে এবং ঠিক কোন এলাকায় বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
Leave a Reply