বিশ্বকাপের শেষ ১৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা শিবির। চোট কাটিয়ে পূর্ণ ফিটনেসে ফিরেছেন দলের অন্যতম ভরসা সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। এতে করে নকআউট পর্বে রক্ষণভাগ আরও শক্তিশালী হওয়ার আশা দেখছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোরে কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোতে মাঠে নামতে পারেন এই ডিফেন্ডার। টুর্নামেন্টের অন্যতম চমক জাগানো দল কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষাই হতে যাচ্ছে।
গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়েন ২৮ বছর বয়সী রোমেরো। ম্যাচের ৫৭তম মিনিটে ব্যথা অনুভব করার পর তাকে মাঠ ছাড়তে হয়। পরবর্তীতে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও তিনি খেলতে পারেননি। ওই ম্যাচে তার পরিবর্তে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি প্রথম একাদশে সুযোগ পান এবং আর্জেন্টিনা ৩-১ গোলের জয় নিশ্চিত করে।
রোমেরোর চোট নিয়ে শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও কোচ স্ক্যালোনি আশাবাদী ছিলেন দ্রুত তার ফেরা নিয়ে। সেই আশার প্রতিফলন দেখা যায় সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে দলের অনুশীলনে। একদিন বিশ্রামের পর পুরো দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে অংশ নেন এই ডিফেন্ডার।
রক্ষণভাগে রোমেরোর প্রত্যাবর্তন আর্জেন্টিনার জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
Leave a Reply