শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবেন ইংলিশ ফুটবলাররা

মেক্সিকোর বিপক্ষে ‘ভায়াগ্রা’ খেয়ে মাঠে নামবেন ইংলিশ ফুটবলাররা

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছে ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত মেক্সিকো সিটির প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় না পাওয়ায় টমাস টুখেলের দলকে শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
উচ্চতায় খেলে অভ্যস্ত মেক্সিকানদের জন্য এই ভৌগোলিক অবস্থানকে বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইংল্যান্ডের ফুটবলারদের জন্য এটি শারীরিক ও মানসিক উভয় ধরনের পরীক্ষা। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের উচ্চতাজনিত সমস্যার প্রভাব কমাতে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সোমবারের ম্যাচের আগে পর্তুগালের ক্রীড়া পত্রিকা ‘আ বোলা’-র এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চতার কারণে যাতে ইংল্যান্ডের খেলোয়াড়রা সমস্যায় না পড়েন, সে জন্য ভায়াগ্রা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে ফিফা।
লত সিলডেনাফিলসমৃদ্ধ এই ওষুধটি ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ উপাদানের তালিকায় নেই। ফলে এর ব্যবহার কোনো নিয়ম ভঙ্গের মধ্যে পড়ে না। চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, সিলডেনাফিল রক্তনালী, বিশেষ করে ফুসফুসের রক্ত সঞ্চালনকে শিথিল করতে সাহায্য করে। এতে উচ্চতাজনিত ফুসফুসের চাপ কমতে পারে এবং উচ্চতায় শারীরিক কসরতের সময় শরীরে অক্সিজেন সরবরাহ বাড়তে পারে।
ফুটবলের প্রেক্ষাপটে এর অর্থ হলো, ইংল্যান্ডের খেলোয়াড়রা আরও ভালোভাবে শ্বাস নিতে পারবেন এবং শারীরিক ক্লান্তিও তুলনামূলকভাবে কার্যকরভাবে সামাল দিতে পারবেন। যদিও বিষয়টি শুনতে কৌতুকের মতো মনে হতে পারে, তবে আজতেকা স্টেডিয়ামের প্রতিকূল পরিবেশ নিয়ে ইংলিশ শিবিরের উদ্বেগের গভীরতাই এতে ফুটে উঠেছে।
ইংলিশ দলের উদ্বেগ অবশ্য শুধু উচ্চতাতেই সীমাবদ্ধ ছিল না। দলের হোটেলের অবস্থান ফাঁস হয়ে যাওয়ার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেক্সিকো সিটিতে পৌঁছায় তারা। যদিও বিশৃঙ্খলা এড়াতে এবং গোপনীয়তা বজায় রাখতে ইংলিশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করেছিল।
পরিস্থিতি নিয়ে টমাস টুখেল রসিকতা করে বলেন, ‘আমরা কানের প্লাগ ব্যবহার করব।’ মেক্সিকান সমর্থকেরা দলের বিশ্রামে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে এ বিষয়ে তিনি সচেতন ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com