বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডে থানায় মামলা! ৫ আসামীকে আদালতে প্রেরণ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর
সুনামগঞ্জের টোল বৃদ্ধির প্রতিবাদে ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি

সুনামগঞ্জের টোল বৃদ্ধির প্রতিবাদে ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি

সবসময় ডেস্ক :::সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে টোল বৃদ্ধির প্রতিবাদে ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন পণ্যবাহী নৌযানের শ্রমিক ও চালকেরা। তাদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়াই প্রতি টনে টোলের হার দ্বিগুণ করায় তারা পণ্য পরিবহন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এতে নদীপথে কয়লা ও চুনাপাথর পরিবহন কার্যত স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত নৌশ্রমিকেরা জানান, গত ১ জুলাই থেকে তারা পাটলাই নদীতে নৌযান নোঙর করে অবস্থান করছেন। সোমবার পর্যন্ত এ সমস্যার সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।

স্থানীয় শ্রমিকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চলাচলকারী পণ্যবাহী নৌযান থেকে টোল আদায় করা হচ্ছে। গত ৩০ জুন পর্যন্ত প্রতি টন কয়লা ও চুনাপাথরের জন্য ৩৪ টাকা ৫০ পয়সা টোল দিতে হতো। তবে জুলাইয়ের শুরু থেকে বিআইডব্লিউটিএর নতুন ইজারাদার প্রতিষ্ঠান তাহিয়া স্টোন ক্রাশার প্রতি টনে ৭০ টাকা টোল দাবি করছে। এতে প্রতিটি ট্রিপে পরিবহন ব্যয় কয়েক হাজার টাকা বেড়ে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও বাল্কহেডচালক রশিদ মিয়া বলেন, গত ১ জুলাই তাহিরপুরের ডাম্পের বাজার থেকে প্রায় ২৬০ টন চুনাপাথর নিয়ে ঢাকার কাঞ্চপুরের উদ্দেশে রওনা হন। কিন্তু পাটলাই নদীর কামালপুর এলাকায় টোলঘাটে পৌঁছানোর পর আগের হারের পরিবর্তে প্রতি টনে ৭০ টাকা টোল দাবি করা হয়। এতে তারা নৌযান নদীতেই নোঙর করে অবস্থান কর্মসূচি শুরু করেন।

আরেক নৌশ্রমিক মনফর মিয়া বলেন, কয়েক দিন ধরে নদীতে আটকে আছেন তারা। আশপাশে বাজার নেই, বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে মানবেতর পরিস্থিতিতে দিন কাটছে।

তাহিরপুরের বাজিতপুর এলাকার নৌশ্রমিক হোসাইন বিল্লা বলেন, নতুন হারে টোল দিতে হলে ব্যবসায়ীদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। তার অভিযোগ, টোল দিতে আপত্তি জানালে অনেক সময় নৌযানের শ্রমিক ও চালকদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। এসব কারণে তারা আন্দোলনে নেমেছেন।

টোল বৃদ্ধির বিষয়ে জানতে পাটলাই নদীর বিআইডব্লিউটিএ জেটিতে যোগাযোগ করা হলে সেখানে দায়িত্বরত কর্মচারী শাহীন আলম বলেন, টোল বৃদ্ধির বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। এ বিষয়ে কথা বলার মতো দায়িত্বশীল কোনো কর্মকর্তা তখন জেটিতে উপস্থিত ছিলেন না।

ইজারাদার প্রতিষ্ঠান তাহিয়া স্টোন ক্রাশারের মালিক নাছির মিয়া বলেন, গত বছর ইজারামূল্য ছিল চার কোটি টাকা, এবার তা বেড়ে সাত কোটি টাকায় দাঁড়িয়েছে। বিআইডব্লিউটিএর নির্ধারিত হারের কারণেই টোল বাড়ানো হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মতিউর রহমান খান বলেন, বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com