শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
কোম্পানীগঞ্জে চোরাই পাথর উদ্ধার অভিযানে রহস্য! জব্দের পরিমাণই জানেন না ইউএনও,

কোম্পানীগঞ্জে চোরাই পাথর উদ্ধার অভিযানে রহস্য! জব্দের পরিমাণই জানেন না ইউএনও,

নিজস্ব প্রতিবেদক:::অভিযানে কয়েক হাজার ঘনফুট পাথর উদ্ধারের দাবি স্থানীয়দের; সরকারি কোয়ার্টারে রাখা হয়েছে বেশিরভাগ, এক ট্রাক ভাঙা পাথরের হদিস নেই

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাই পাথর উদ্ধারে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানের পর নতুন করে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দের দাবি থাকলেও, ঠিক কত পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে – সেই তথ্যই জানাতে পারেননি অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। একই সঙ্গে একটি ট্রাক ভাঙা পাথরের অবস্থান নিয়েও তৈরি হয়েছে রহস্য।

 

সোমবার (১৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে আস্ত ও ভাঙা পাথর জব্দ করে উপজেলা প্রশাসন। তবে মঙ্গলবার (১৪ জুলাই) সাংবাদিকরা জব্দকৃত পাথরের পরিমাণ জানতে চাইলে ইউএনও বলেন, “কত পরিমাণ পাথর উদ্ধার হয়েছে, তা আমার জানা নেই। কতটি ট্রাক বা ট্রাক্টরে পাথর আনা হয়েছে, সেটিও বলতে পারব না।”

 

ইউএনওর এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। এ সময় উপস্থিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মনাফ ও সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল জানান, একটি ট্রাক্টরে সাধারণত ১৫০ থেকে ২০০ ঘনফুট এবং একটি বড় হাইড্রলিক ট্রাকে প্রায় ৫০০ ঘনফুট পাথর পরিবহন করা যায়।

 

সাংবাদিকদের তথ্য না দেওয়ার বিষয়ে শওকত আলী বাবুল বলেন, “অভিযানের বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো ইউএনওর দায়িত্ব ছিল। কেন তিনি তা জানাচ্ছেন না, সেটি বোধগম্য নয়।” তিনি আরও দাবি করেন, অতীতে জব্দকৃত পাথর বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদে বিতরণের নজিরও রয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, জব্দ করা অধিকাংশ পাথর উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারের ভেতরে সংরক্ষণ করা হয়েছে। তবে স্থানীয় সূত্রের দাবি, অভিযানে দুটি হাইড্রলিক ট্রাকে প্রায় ১,৫০০ ঘনফুট ভাঙা পাথর এবং ছয়টি ট্রাক্টরে প্রায় ১,২০০ ঘনফুট আস্ত পাথর জব্দ করা হয়। এর মধ্যে এক ট্রাক ভাঙা পাথর ও ছয় ট্রাক্টর আস্ত পাথর কোয়ার্টারে রাখা হলেও, অপর একটি ট্রাক ভাঙা পাথরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মোহাম্মদ রবিন মিয়া নিখোঁজ বলে দাবি করা পাথর সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

 

এদিকে, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা বলেন, “ইউএনও কত গাড়ি পাথর জব্দ করেছেন, সেই তথ্য তাঁর জানা থাকার কথা। কেন তিনি তা বলতে পারেননি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো আমাদের হাতে পৌঁছেনি। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।”

 

অভিযানে জব্দকৃত পাথরের প্রকৃত পরিমাণ, সংরক্ষণের স্থান এবং একটি ট্রাক ভাঙা পাথরের অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। এখন প্রশাসনের তদন্তেই পরিষ্কার হবে এই রহস্যের জট খুলবে কি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com