রবিবার, ০৫ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ উদ্ধার, আটক ১ সিলেটে ৮৫ লক্ষ টাকার চো/রাই পণ্য ধরলো বিজিবি সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ, এয়ারগান উদ্ধার গোয়াইনঘাট থানার নতুন ওসি ওমর ফারুক, অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’-এর ঘোষণা সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের যৌথসভা শিগগিরই আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট!!! ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি: বদলি নিয়ে জটিলতা জৈন্তাপুরে বিজিবির ফাঁকা গুলি কারাভোগ-তবুও বহাল শিক্ষা কর্মকর্তা! সিলেটে গরম নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস সিলেটে ৭২ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা: বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি সিলেটের সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার অতিরিক্ত দায়িত্বে চলছে শান্তিগঞ্জ প্রশাসন, দুর্ভোগে সাধারণ মানুষ মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন, রাতেই ফের ভারতে পাঠাল বিজিবি শ্রীমঙ্গলে তুলাবাহী ট্রাকে অগ্নিকাণ্ড, অর্ধলক্ষ টাকার ক্ষতি সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৫ সিসিকের নিয়োগেই রহস্য? বর্জ্য শাখায় অনিয়মের অভিযোগে প্রশ্নের মুখে একলিম আবেদীন দুই দিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী, থাকছে নানা কর্মসূচি চুনারুঘাটে হাওরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২ গোয়াইনঘাটে প্রথম দিনে এইচএসসি পরীক্ষা দেয়নি ১৭ শিক্ষার্থী মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৩০২ শিক্ষার্থী বিদ্যুতের ভেলকি বাজি আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে’, জগন্নাথপুরে গ্রাহকদের ক্ষোভ শ্রীমঙ্গলে প্রশাসনের নির্দেশে ৩ দিন পর ফের শুরু সড়ক নির্মাণকাজ কানাইঘাটে পারিবারিক কলহের জেরে সংঘর্ষে যুবক নিহত বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে সাদাপাথরে পানির স্রোতে নিখোঁজ চিকিৎসক হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনোনিত হয়েছেন গোলাম আজম ১৭ বছরের উন্নয়ন বরাদ্দ লুটপাট হয়েছে, কাজ হয়নি: এমপি লুনা সিলেটসহ সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন

চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট!!!

চলতি মাসের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট!!!

পারভেজ আহমদ :::সিলেটে চলতি জুলাই মাসের এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। শনিবার (৪ জুলাই) দুপুর ৩টার দিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠে দাঁড়ায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সঙ্গে বাতাসে উচ্চমাত্রার আর্দ্রতা থাকায় প্রকৃত তাপমাত্রার তুলনায় গরমের অনুভূতি ছিল আরও বেশি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সকাল থেকেই সিলেটজুড়ে ছিল তীব্র রোদ আর ভ্যাপসা গরম। সূর্যের প্রখর তাপে নগরী ও উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। ফলে নগরীর প্রধান সড়কগুলোতে মানুষের উপস্থিতি এবং যানবাহনের চলাচলও ছিল স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম।

বিশেষ করে রিকশাচালক, দিনমজুর, নির্মাণশ্রমিক, হকার ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। প্রচণ্ড গরমে কাজের গতি কমে যাওয়ায় অনেকেই ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে বাধ্য হন। একই সঙ্গে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদেরও অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, শনিবার দুপুর ১২টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুপুর ৩টার দিকে তা বেড়ে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যা চলতি জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।

তিনি বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় মানুষের শরীরে গরমের অনুভূতি আরও তীব্র হয়েছে। এ ধরনের আবহাওয়ায় দীর্ঘ সময় রোদে অবস্থান করলে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এর প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে আসার পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে প্রচণ্ড গরমে নগরীর বিভিন্ন স্থানে ঠান্ডা পানীয়, ডাবের পানি, শরবত ও আইসক্রিমের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। চিকিৎসকরা এ সময় পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া রোদে বাইরে না যাওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরতে পারে। তবে ততদিন পর্যন্ত সিলেটবাসীকে প্রখর রোদ ও অস্বস্তিকর গরমের সঙ্গে মানিয়ে চলতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com