রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন তিন বছরে ৮ বার নোটিশ করেও পার্কিং উদ্ধার করতে পারছে না সিসিক হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধ/র্ষ/ণে/র অভিযোগ সিলেটে হচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রংপুরে ৪ হত্যা : বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ ফরাসি তারকার নতুন গন্তব্য অ্যানফিল্ড। চেরকি,হালান্ড,ফোডেনের ঝড়, দুর্দান্ত শুরু ম্যানচেস্টার সিটির। হামের উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৬৩ লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে। বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট সিলেট-ছাতক রেলপথে ধীরগতির সংস্কারকাজ:ট্রেন চলবে কবে? নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আ্যডভোকেট জামানের

রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আ্যডভোকেট জামানের

সবসময় ডেস্ক :::ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলার রায়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে দেওয়া এক প্রতিক্রিয়ায় মামলার প্রসিকিউশন ও বিগত সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে সিনিয়র আইনজীবী আ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন,, সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের মতো পবিত্র স্থানে ইতিহাসের অন্যতম জঘন্য ও লোমহর্ষকনাটি ঘটেছিল, যা সমগ্র দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল।

 

এটি অত্যন্ত স্পষ্ট একটি অপরাধ হওয়া সত্ত্বেও তৎকালীন বিগত সরকার তার সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই দুর্বৃত্তদের বাঁচানোর চেষ্টা করেছিল। আসামিদের পার পাইয়ে দিতে মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ায় নানা ধরণের কলাকৌশল ও ফাঁকফোকর ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেন তারা।

প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, এই মামলায় আসামিদের শনাক্তকরণের জন্য কোনো ‘টিআই প্যারেড’ (টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড) করা হয়নি। এছাড়া প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) নানা ধরনের গাফিলতি ও দুর্বলতা খোদ বিচারক তার রায়ে উল্লেখ করেছেন।

 

বিজ্ঞ পিপি ও এডিশনাল পিপিও মামলার পরতে পরতে রেখে দেওয়া অসংখ্য ফাঁকফোকরের কথা স্বীকার করেছেন। মূলত রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার এবং দুর্বল প্রসিকিউশনের কারণেই আজ আট আসামির মধ্যে চারজন বেকসুর খালাস পেয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, শুধুমাত্র আদালতের বিচক্ষণতা ও শ্রেষ্ঠত্বের (ব্রিলিয়ান্স এবং এক্সিলেন্স) কারণেই আজ প্রধান আসামির মৃত্যুদণ্ডসহ চারজনের সাজা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তা না হলে যেভাবে মামলাটি সাজানো হয়েছিল, তাতে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সব পথই উন্মুক্ত ছিল।

ভবিষ্যতে যেন এই ধরনের জঘন্য ও লোমহর্ষক অপরাধের ক্ষেত্রে প্রসিকিউশন আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করে, সেই আহ্বান জানান তিনি। একই সাথে, কোনো জঘন্য অপরাধী যেন আইনি মারপ্যাঁচে পার পেয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com