শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
২১ শে জুলাই কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত জেসিইএসসি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষর সিসিকের ১১ জন্মনিবন্ধন জাল : সরকারি সার্ভারে ঢুকে কারা চালাচ্ছে জালিয়াতির নেটওয়ার্ক? রথযাত্রা উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার ১৩৯, মা/মলা ২১৯ সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা হবে: শ্রমমন্ত্রী আরিফুল হক সুনামগঞ্জে জুলাই শহিদ দিবস পালন জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: সিসিক প্রশাসক গোয়াইনঘাটে পুলিশের বড় অভিযান: ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কিসহ মাদক কারবারি আটক বিশ্বনাথে অটোরিকশায় তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার গোয়াইনঘাটে বালুবাহী নৌকার টোল আদায়ের ইজারায় অনিয়ম, সরকারি রাজস্ব আত্মসাৎ রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আ্যডভোকেট জামানের ভাড়া ৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ সিলেটের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান রোধে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের মৃত্যুতে শোক তিন বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর, বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সিলেটে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ কোম্পানীগঞ্জে চোরাই পাথর উদ্ধার অভিযানে রহস্য! জব্দের পরিমাণই জানেন না ইউএনও, সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান কে? এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন কোম্পানীগঞ্জের উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্টের অভিযান ভারী বালুবাহী ট্রাকের দাপটে গোয়াইনঘাটের মাতুরতল–সোনারহাট ও মাতুরতল–পান্তুমাই সড়ক বিপর্যস্ত গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: 

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর

সিলেটে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও নিউমোনিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিয়ান আহমদ নামের ৮ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জকিগঞ্জ উপজেলার আল আমিনের ছেলে আরিয়ান হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিল। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৬ জন। আক্রান্তের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জনসহ বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নতুন রোগীরা ভর্তি হয়েছেন। বছর শুরুর পর থেকে এ পর্যন্ত ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে, যার মধ্যে সুনামগঞ্জে আক্রান্তের হার সবচেয়ে বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ৯৬ জনের মধ্যে সুনামগঞ্জে ৪৩ জন, সিলেটে ৩৪ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জন রয়েছেন। বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বাধিক ১১০ জন এবং ওসমানী মেডিকেলে ৮৩ জন রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। উদ্বেগজনক এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com