মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর শাশুড়ী মজমুন্নেসা তাপাদার আর নেই অবশেষে সিলেটে প্রাণ ফিরে পাচ্ছে যে পুকুর কোম্পানীগঞ্জ থেকে বৈদ্যুতিক মোটর চু রি ছাতকে উ*দ্ধা*র সিলেটে পুলিশের ধাওয়ায় বিদ্যুতের খুঁটিতে পিকআপের ধাক্কা, অতঃপর.. মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের ক্ষেতে মিলল যুবকের লাশ সুনামগঞ্জের সীমান্তে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল ছাতকে সুরমার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে সিলেটে হাম-রুবেলায় আরও ৩ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ আজ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু স্পেনের জয় উদযাপন করল যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প, সরাতে গিয়ে ব্যর্থ ফিফা সভাপতি ফাইনালে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ফুটবল বিশ্বকাপের কারণে বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটবে

রাশিয়ার ভেতরে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ৯

রাশিয়ার ভেতরে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ৯

রাশিয়ার ভেতরে গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল শনিবার দেশটির দুটি বিশাল বাণিজ্যিক গুদাম (ওয়্যারহাউস) ও একটি তেল ডিপো লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আক্রান্ত দুটি গুদামই রাশিয়ার শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর মালিকানাধীন। এর মধ্যে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে তামবভ অঞ্চলের কোটোভস্ক শহরের গুদামে ড্রোন হামলায় নৈশকালীন শিফটের ৭ জন কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৫ জন আহত হন। অন্যদিকে, রাজধানী মস্কো থেকে মাত্র ৫০ কিলোমিটার পূর্বে ইলেকট্রোস্টাল শহরের আরেকটি গুদামে হামলায় ১ জন নিহত এবং ৩৭ জন আহত হন। পরবর্তীতে বেলগোরোদ অঞ্চলে আরেকজন নিহত হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার দায় স্বীকার করে জানান, রণক্ষেত্র থেকে ৫০০ ও ৭০০ কিলোমিটার দূরে রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক স্থাপনায় সফল দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়েছে।
ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, ইলেকট্রোস্টাল শহরের ১ লাখ ৮৮ হাজার বর্গমিটারের বিশাল ওয়াইল্ডবেরিজ গুদামটি ড্রোন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখান থেকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
এছাড়া মস্কো অঞ্চলের নোগিনস্ক শহরের একটি তেল ডিপোতেও ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। সেখানে লাগা আগুনের তীব্রতার কারণে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে কাছের একটি প্রসূতি হাসপাতাল ও একটি আবাসিক ভবন খালি করা হয়। ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার ও জাহাজেও একই দিনে সফল হামলা চালানো হয়েছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতভর ১৯টি রুশ অঞ্চল ও সংলগ্ন সাগর এলাকায় ইউক্রেনের ৩৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com