শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগস্থল ‘চিকেনস নেক’ (শিলিগুড়ি করিডর) এবং সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল শনিবার তারা উত্তরবঙ্গের সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন।
এর আগে শুক্রবার রাতে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান অমিত শাহ। গতকাল শনিবার সকালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা কাঁটাতার লাগোয়া জামুরিয়া ভিটা ও সন্ন্যাসী কাঁটা সীমান্ত এলাকাও ঘুরে দেখেন।
সীমান্ত পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত আউটপোস্টে (বিওপি) গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বিএসএফের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নতুন ১৪টি সীমান্ত চৌকি উদ্বোধন করেন অমিত শাহ।
এ সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, চিকেনস নেকসহ গোটা উত্তরবঙ্গ সীমান্তে অনুপ্রবেশ রুখতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। ভারতের সীমান্তকে দুর্ভেদ্য করতে কেন্দ্রীয় সরকার চতুর্মুখী নিরাপত্তাবলয় তৈরি করছে।
পরে উত্তরবঙ্গ রাজ্য সচিবালয় ‘উত্তরকন্যা’য় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ যৌথ বৈঠক করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। বৈঠকে বাংলাদেশ ও নেপালের মাঝের মাত্র ২০-২২ কিলোমিটারের সরু ভূখণ্ড ‘চিকেনস নেক’–এর নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা–দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই করিডরের নিরাপত্তা নিশ্চিত করা দিল্লির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় যাওয়ার পর আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা জোরদার ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে বিএসএফকে ১ হাজার একর জমি হস্তান্তর করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com