বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা

আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা

বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। এই ম্যাচে ব্রাজিলের অনেকেই সমর্থন দিয়েছিলেন স্পেনকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনের উদযাপনই যেন তার জ্বলন্ত প্রমাণ।
ফেররান তরেসের গোলের পর ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনের একটি প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার এই প্রতিক্রিয়াকে অনেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতি খোঁচা হিসেবেই দেখছেন।
ভিডিওতে দেখা যায়, রিচার্লিসন গোলটির পর এমনভাবে উল্লাস করছেন, যেন তিনি নিজেই স্পেনের একজন কট্টর সমর্থক। গোলের পরপরই তিনি নিজের বাড়ির মেঝেতে স্লাইড করেন, ঠিক যেমনটা মাঠে দলের সঙ্গে করে থাকেন।
এখানে উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে রিচার্লিসন ব্রাজিলের হয়ে খেলেননি। প্রিমিয়ার লিগে নিয়মিত না খেলার কারণে এবং কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত সিদ্ধান্তের কারণে তিনি দলে জায়গা পাননি।
রিচার্লিসনের এই উদযাপনের ভিডিওটি প্রায় এক লাখ সাতাশ হাজার লাইক, দুই হাজার দুইশর বেশি কমেন্ট এবং তিন মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এই উদযাপনকে আর্জেন্টিনা ও তাদের খেলোয়াড়দের প্রতি এক ধরনের প্ররোচনা হিসেবেও দেখা হচ্ছে। কারণ, আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ই প্রিমিয়ার লিগেই খেলেন, এমনকি তার দল টটেনহ্যামের অধিনায়কও আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
উল্লেখ্য, রিচার্লিসন সবশেষ বিশ্বকাপ খেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। সেখানে তিনি একটি দুর্দান্ত গোল করেছিলেন। তবে সেই গোলের পর তার উদযাপন ছিল অনেক শান্ত। তখন তিনি এভাবে মেঝেতে স্লাইড করেননি, যেমনটা তিনি এবার বাড়িতে বসে করলেন। তার এই উদযাপন জানান দিচ্ছে, বিশ্বকাপে নিজের করা গোলের চেয়ে বেশি আনন্দ পেয়েছেন আর্জেন্টিনার হজম করা গোলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com