বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২ নদীর তীরে কিশোরীকে ধ র্ষ ণ করেছিলেন যুবক, অতঃপর… রাজনগরে হাওরে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃ*ত্যু সিলেট র‌্যাবের অভিযানে উদ্ধার ম্যাগাজিনসহ বিদেশী পি*স্তল হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর হবিগঞ্জে হামলার শিকার সারজিস ও নাসীরুদ্দীন পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত ভিএআরের ভুলে বিশ্বকাপে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যা জানাল ফিফা ক্রিকেটারের প্রেমে মৃণাল! ‘স্পাইডারম্যান’-এর প্রথম মুক্তি বাংলাদেশে নতুন গানচিত্রে আঁচল আঁখি আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৮ ভবন ভাঙার নির্দেশ ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা আটক হবিগঞ্জে হামলা: এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য সিলেটে প্রবাসীর বাসা যেন বিদেশি ম*দের গুদাম! সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যু ব ক খুন সিলেটে দুই খু*নে জড়িতরা চিহ্নিত, হাসপাতাল ছেড়ে আত্ম*গো*পনে জকিগঞ্জে জুলাইযোদ্ধাকে নারীর মা র ধ র, থানায় পাল্টাপাল্টি অভিযোগ চুনারুঘাটে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যয় চা শিল্প হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি, অনড় অবস্থানে এনসিপি আমদানিকারকদের হাতে জিম্মি দেশের কৃষি কীটনাশক খাত

বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত

বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা বুধবার (২৯ জুলাই) দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় ক্রিকেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। নেতৃত্বে পরিবর্তন, কোচিং স্টাফের ভবিষ্যৎ, ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনা, বিপিএলের আয়োজন এবং ভারতের বাংলাদেশ সফর সব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু থাকছে সভার আজকের আলোচনায়।
সভার সবচেয়ে আলোচিত বিষয় হতে যাচ্ছে জাতীয় দলের ওয়ানডে নেতৃত্ব। বিসিবির ভেতরে আলোচনা রয়েছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে টি-টুয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাসকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হতে পারে। সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
লিটন দাসকে ঘিরে আলোচনা আরও বেড়েছে তার সাম্প্রতিক ইনজুরি পরিস্থিতি নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ে সফরে গেলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। পরে দেশে ফিরে আসেন তিনি। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টেও তিনি থাকছেন না। তার চোটের ধরন ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যা বিসিবির মেডিকেল বিভাগের কার্যক্রমকেও আলোচনায় নিয়ে এসেছে।
শুধু লিটন নন, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারের ইনজুরি ব্যবস্থাপনা নিয়েও সমালোচনার মুখে পড়েছে বিসিবির মেডিকেল বিভাগ। চোট নির্ণয়, খেলোয়াড়দের মাঠে ফেরানোর সময় নির্ধারণ এবং চিকিৎসা পরিকল্পনায় সমন্বয়ের ঘাটতির অভিযোগ রয়েছে। বোর্ড সভায় মেডিকেল বিভাগের কার্যক্রম পর্যালোচনা করা হতে পারে এবং প্রয়োজনীয় পরিবর্তন বা সংস্কারের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
জাতীয় দলের কোচিং স্টাফ নিয়েও সিদ্ধান্ত আসতে পারে আজকের বৈঠকে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও পেস বোলিং কোচ তালহা জুবায়েরের দায়িত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বিদেশি কোচ নিয়োগের উদ্যোগ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও অনিশ্চয়তা রয়েছে। চলতি বছর টুর্নামেন্ট আয়োজন করা হবে কি না, হলে কী ধরনের কাঠামোয় তা অনুষ্ঠিত হবে, এসব বিষয় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হবে। বিপিএলের সূচি, আয়োজন পদ্ধতি এবং সার্বিক পরিকল্পনা নিয়ে সিদ্ধান্তের দিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।
আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের বাংলাদেশ সফর। দুই দেশের ক্রিকেট বোর্ড সফর আয়োজনের ব্যাপারে ইতিবাচক অবস্থানে থাকলেও সরকারি পর্যায়ের প্রয়োজনীয় অনুমোদন ও অগ্রগতি কতদূর, সেটিও সভায় পর্যালোচনা করা হবে। সফরের সম্ভাব্য সময়সূচি এবং প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি প্রতিযোগিতার নাম পরিবর্তনের প্রস্তাব, দেশের বিভিন্ন ভেন্যুর অবকাঠামো ও গ্রাউন্ডস ফ্যাসিলিটি উন্নয়ন এবং বাংলাদেশ দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিসহ নিয়মিত প্রশাসনিক বিভিন্ন বিষয়ও আজকের বোর্ড সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে আজকের এই সভা বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথ খুলে দিতে পারে। বিশেষ করে ওয়ানডে অধিনায়কত্ব, মেডিকেল বিভাগের জবাবদিহি এবং বিপিএলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তগুলোর দিকে নজর থাকবে ক্রিকেট-সংশ্লিষ্ট সবার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com