সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ঢাকা-সিলেট রেলরুট সোজা করা সময়ের দাবি বাংলাদেশের গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান হবিগঞ্জে এনসিপির গাড়িতে হামলা: ছাত্রদলের ১১ নেতার জামিন কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনেকে প্রাণনাশের হুমকি যাত্রাবাড়ীতে ৮৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের প্রবাসীদের পাসপোর্ট আবেদন, ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ বিনামূল্যে পর্যটক ভিসা চালু করল ওমান ইউক্রেনে সামরিক সহায়তার নেতৃত্ব ছাড়ছে যুক্তরাষ্ট্র, দায়িত্ব নিচ্ছে ন্যাটো ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক সিজেপির কর্মসূচিতে হামলার ছক, ‘সন্ত্রাসী’ সন্দেহে গ্রেফতার ২ কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের পথ সিলেটে সংবাদ সম্মেলনে যে দাবি করলেন সুলেমান সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ, অতঃপর.. জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সুনামগঞ্জে নৌকাডুবিতে নি*খোঁ*জ আরও দুজনের লা*শ উদ্ধার হারানো ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরছে সিলেটের আরেকটি পুকুর সিলেটে বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার যুক্তরাজ্যের মা-মেয়ের পর মারা গেল উদ্ধার হওয়া শিশুটিও ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী আধুনিক সড়কে বদলাবে সীমান্ত জনপদ আমেরিকান কর্নার সিলেটে ‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী মরক্কো সীমান্ত অতিক্রমের সময় ৩৪ অভিবাসীর মৃত্যু, সিউটায় যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী নেপালে সংঘর্ষে নিহত ৩, অনির্দিষ্টকালের কারফিউ জারি ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না : ভারতীয় সংসদীয় কমিটি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ‎গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আপন দুই ভাই গ্রেপ্তার হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক তারেক রহমান সরকার বেশিদিন চালাতে পারবেন না: নাসিরুদ্দীন পাটওয়ারী

বিনামূল্যে পর্যটক ভিসা চালু করল ওমান

বিনামূল্যে পর্যটক ভিসা চালু করল ওমান

বিদেশি নাগরিকদের আবাস-সংক্রান্ত আইনের নির্বাহী বিধিমালায় সংশোধন এনে নির্বাচিত কয়েকটি দেশের জন্য বিনামূল্যে ১৪ দিনের পর্যটক ভিসা চালু করেছে ওমান। স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)–এর মহাপরিদর্শক ও শুল্ক বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকির জারি করা সিদ্ধান্তের মাধ্যমে এ সংশোধনী কার্যকর করা হয়। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত শর্তসাপেক্ষে যোগ্য দেশের নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটক ভিসা প্রদান করতে পারবে।
এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদনকারীরা প্রয়োজনীয় শর্ত পূরণ এবং নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে এ ভিসাকে বিধিমালায় উল্লিখিত অন্যান্য পর্যটক ভিসার যেকোনো একটিতে রূপান্তর করতে পারবেন।
আরও পড়ুন
সংশোধিত বিধিমালার ১০ নম্বর অনুচ্ছেদে নতুন এই ভিসা শ্রেণি যুক্ত করা হয়েছে। পাশাপাশি ২৯ নম্বর অনুচ্ছেদের অধীন প্রবেশ ভিসার সরকারি তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে এ ভিসার ফি শূন্য ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে।
তবে কোন কোন দেশের নাগরিক এ সুবিধা পাবেন, সে তালিকা এখনো প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত দেশগুলোর নাগরিকদের জন্যই এ ভিসা প্রযোজ্য হবে।
নতুন এ উদ্যোগের মাধ্যমে পূর্ববর্তী বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক বিধানগুলো বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশ প্রক্রিয়া আরও সহজ ও আকর্ষণীয় করাই সরকারের এ পদক্ষেপের অন্যতম লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com