মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা বিছনাকান্দি-হাদারপাড়ে ড্রেজারের তাণ্ডবে হুমকিতে পর্যটন, নদী ও জনপদ নগর উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক সিলেটে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি জোরদার: এসএমপি কমিশনার সিলেটে মাদক ও অনলাইন জুয়া নির্মূলে বিশেষ অভিযানের ঘোষণা পুলিশ কমিশনারের কিশোর গ্যাং ও চুরির উপদ্রব রোধে সিলেটে বাড়ছে পুলিশের টহল ও তল্লাশি ৫ আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নগরীতে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে: এসএমপি কমিশনার বানিয়াচংয়ে লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল,জনজীবন চরমভাবে বিপর্যস্ত পাচ আগস্ট সরকারি ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে যাদের উয়েফাকে ধন্যবাদ জানাল রিয়াল মাদ্রিদ ঢাকা-সিলেট রেলরুট সোজা করা সময়ের দাবি বাংলাদেশের গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান হবিগঞ্জে এনসিপির গাড়িতে হামলা: ছাত্রদলের ১১ নেতার জামিন কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনেকে প্রাণনাশের হুমকি যাত্রাবাড়ীতে ৮৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের প্রবাসীদের পাসপোর্ট আবেদন, ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ বিনামূল্যে পর্যটক ভিসা চালু করল ওমান ইউক্রেনে সামরিক সহায়তার নেতৃত্ব ছাড়ছে যুক্তরাষ্ট্র, দায়িত্ব নিচ্ছে ন্যাটো ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক সিজেপির কর্মসূচিতে হামলার ছক, ‘সন্ত্রাসী’ সন্দেহে গ্রেফতার ২ কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের পথ সিলেটে সংবাদ সম্মেলনে যে দাবি করলেন সুলেমান সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ, অতঃপর.. জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সুনামগঞ্জে নৌকাডুবিতে নি*খোঁ*জ আরও দুজনের লা*শ উদ্ধার হারানো ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরছে সিলেটের আরেকটি পুকুর সিলেটে বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার যুক্তরাজ্যের মা-মেয়ের পর মারা গেল উদ্ধার হওয়া শিশুটিও

উয়েফাকে ধন্যবাদ জানাল রিয়াল মাদ্রিদ

উয়েফাকে ধন্যবাদ জানাল রিয়াল মাদ্রিদ

ফিফার বিশ্বকাপ ও অন্য ইভেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ফিফার প্রতিযোগিতাগুলো বয়কট করার হুমকি দেয় উয়েফা। চাপের মুখে পড়ে এই পরিকল্পনা থেকে সরে এসেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
এই সংকটের এখানেই শেষ নয়। কাউন্সিল সদস্যরা একটি বিশেষ বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছে, যেখানে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান কঠিন পরীক্ষার মুখে পড়বে। এর প্রভাব ক্লাব পর্যায়েও পৌঁছে গেছে।
রোববার (২ আগস্ট) রিয়াল মাদ্রিদ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। ‘দৃঢ়ভাবে ও দায়িত্বের সঙ্গে এই প্রকল্পের’ বিরোধিতা করায় ইউরোপিয়ান ফেডারেশন ও অন্য সংস্থাগুলোকে তারা ধন্যবাদ দিয়েছে।
স্প্যানিশ ক্লাব তাদের বিবৃতিতে বলেছে, উয়েফাসহ একাধিক সংস্থার এই বিরোধিতা ‘একটি সংকটজনক মুহূর্তে’ ফুটবলকে রক্ষা করেছে। এই প্রস্তাব বাস্তবায়ন থেকে ফিফার সরে আসার সিদ্ধান্তকে ‘খুব ইতিবাচক’ হিসেবে দেখছে রিয়াল, যেটাকে ‘সুসংবাদ’ বলেছে তারা।
রিয়াল বলেছে, ক্লাবগুলোর ভিত্তিতে জাতীয় দলের ফুটবল এবং বিশ্বকাপ নির্মিত হয়। তারাই এমন খেলোয়াড়দের খুঁজে বের করে, প্রশিক্ষণ দেয়, বিকশিত করে এবং জাতীয় দলের জন্য প্রস্তুত করে, যাদের জন্য এই বড় প্রতিযোগিতাগুলো সম্ভব হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাতীয় দলের ফুটবল ও বিশ্বকাপকে ‘কখনোই মুষ্টিমেয় কিছু লোকের সুবিধার জন্য লেনদেনযোগ্য নিছক আর্থিক সম্পদ হিসেবে গণ্য করা উচিত নয়।
গত বিশ্বকাপে এই ইভেন্টকে ‘জাতীয় দলের ঐতিহ্য’ হিসেবে বর্ণনা করা রিয়ালের ১০ জন খেলোয়াড় নিজ নিজ দেশের জার্সি পরে খেলেছেন। বিবৃতিতে আরও কঠোরভাবে বলা হয়েছে, ‘যেসব প্রতিযোগিতার সাথে সম্পর্কিত খরচ বা ঝুঁকি বহন করতে হয় না, সেগুলোর ভবিষ্যতের বাণিজ্যিক রাজস্ব বিক্রি করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে রিয়াল মাদ্রিদ।
তাদের আরও কথা, মূল খরচটা ক্লাবগুলোকেই বহন করতে হয় এবং যেসব দায়িত্বের ফলে এই রাজস্ব তৈরি হয়, তা না নিয়ে ভবিষ্যতের ফুটবল রাজস্ব কুক্ষিগত করার যেকোনো পদক্ষেপ একেবারে গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এটি নিয়ে আর চিন্তাভাবনা করা উচিত নয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com