মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী ৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ‘আটক’ করেছে গ্রামবাসী ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিবি পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার যাচাইকরণ বিষয়ক কর্মশালা বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতার ৮ বছর পর ওসমানী থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই : নয়াদিল্লি আব্দুল্লাহ হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাব ধরল মালেককে ইজারা লঙ্ঘন বিছনাকান্দি-হাদারপাড়ে বালু মহালে অ ভি যা ন ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত শিববাড়ির মহাপীঠরক্ষী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বুধবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী কোলো-কোলোয় যোগ দিতে চিলিতে ভোজিনিয়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা বিছনাকান্দি-হাদারপাড়ে ড্রেজারের তাণ্ডবে হুমকিতে পর্যটন, নদী ও জনপদ নগর উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক সিলেটে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি জোরদার: এসএমপি কমিশনার

কোলো-কোলোয় যোগ দিতে চিলিতে ভোজিনিয়া

কোলো-কোলোয় যোগ দিতে চিলিতে ভোজিনিয়া

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দেখানো কেপ-ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া দলবদল চূড়ান্ত করতে চিলিতে পৌঁছেছেন। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক সান্তিয়াগোতে অবতরণের পর বিমানবন্দরে কোলো-কোলোর সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান।
রোববার সন্ধ্যায় সান্তিয়াগোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত ভোজিনিয়া বলেন, এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কোলো-কোলোর মতো ঐতিহ্যবাহী দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য বড় গর্বের।
সোমবার (৩ আগস্ট) মেডিকেল পরীক্ষা শেষে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য কোলো-কোলোর সঙ্গে চুক্তিতে সই করার কথা রয়েছে তার। ফ্রি এজেন্ট হিসেবে চিলির সবচেয়ে সফল ও সর্বাধিক শিরোপাজয়ী এই ক্লাবে যোগ দিচ্ছেন তিনি।
গত দুই মৌসুম পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে কাটানো ভোজিনিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে সাতটি ক্লিন শিট রেখে কেপ-ভার্দেকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রাখেন।
টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন হওয়া স্পেনের বিপক্ষে ক্লিন শিট রাখেন ভোজিনিয়া। পরবর্তীকালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হৃদয়ভাঙা হারের ম্যাচেও একের পর এক অবিশ্বাস্য সেভ করে প্রশংসিত হন তিনি। টুর্নামেন্ট শেষে সমর্থকদের ভোটে জায়গা করে নেন ফিফা বিশ্বকাপের ‘সেরা একাদশে’।
নতুন ক্লাবে যোগ দিয়ে নিজের জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনিয়া’ লেখা জার্সি পরেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। চিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী জার্সিতে কেবল পারিবারিক নাম ব্যবহারের অনুমতি থাকলেও, বিভিন্ন ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের অনুরোধের প্রেক্ষিতে চিলির ফুটবল ফেডারেশন (এএনএফপি) সর্বসম্মতিক্রমে এই বিশেষ ছাড় দিয়েছে। উল্লেখ্য, এই তারকা গোলরক্ষকের পূর্ণ নাম জোসিমার জোসে এভোরা দিয়াস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com