শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অতিভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের শঙ্কা, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যার পূর্বাভাস রিয়ালেই চুক্তি নবায়ন করছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস অবৈধ লেগুনায় জিম্মি সিলেটের রাজপথ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ফিরল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ, মানতে হবে যেসব শর্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা ৫ থেকে ৮ আগস্ট সরকারবিহীন কেমন ছিল বাংলাদেশ যেভাবে গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে শেষ মুহূর্তে যোগাযোগ রাখতো শেখ হাসিনা সিলেটে দুইজনের মৃ*ত্যু, হাসপাতালে ৩ শতাধিক গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না এবার আসছে ‘ছোট ছেলে’ নাটক যুক্তরাষ্ট্রের মূল দলে বাংলাদেশের সুলিভান! ট্রাম্পের মতো টুপি পরে বিপাকে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা তোরেস পাকিস্তান-শাসিত কাশ্মীরে কেন বাড়ছে বিক্ষোভ? প্রবল বৃষ্টি ও ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৭, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা তিন বছর পর ১১২ ফিলিস্তিনির দাফন, গাজার গণজানাজায় শোকের মাতম ইয়েমেনের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তলিয়ে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার ভুতুড়ে বিল-লোডশেডিংয়ে অতিষ্ঠ কমলগঞ্জের জনজীবন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণ-অভ্যুত্থান ও মেটিকুলাস ডিজাইনের দ্বিধা ছাত্র-জনতার বিপ্লবে যেভাবে পতন ঘটেছিল শেখ হাসিনার ৫ আগস্ট যেভাবে ভারত পৌঁছেছিলেন শেখ হাসিনা সিলেটে আন্দোলনের অস্ত্র এখন কোথায়? দুই বছরেও মেলেনি উত্তর প্রবাসী আয়ে শীর্ষ ঢাকা, চারে সিলেট!

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার অপরাজিত সেঞ্চুরিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রান করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনের মারারা ওভালে তিন দিনের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান ও মুশফিকুর রহিম শূন্য রানে ফিরলেও টপ অর্ডারের কেউ ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক নাজমুল হোসেন ৩৭ এবং সাদমান ইসলাম ৩১ রান করেন।
অস্ট্রেলিয়া একাদশের হয়ে অফ স্পিনার কোরি রকিচায়োলি দুর্দান্ত বোলিং করেন। ২৪ ওভারে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।
একসময় ১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে শেষ উইকেটে খালেদ আহমেদকে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান মিরাজ। ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। খালেদ করেন ১৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। হাসান মাহমুদের বলে স্যাম কনস্টাস এবং তাসকিন আহমেদের বলে ক্যাম্পবেল কেলাওয়ে আউট হন। তবে এরপর কুর্টিস পিটারসন ও জশ ফিলিপ অপরাজিত থেকে দিন শেষ করেন।
প্রথম দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ ১৩ আগস্ট ডারউইনে প্রথম এবং ২২ আগস্ট ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট খেলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com