রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা : প্রবাসী কল্যাণ মন্ত্রী চাইলেই কি শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন পুরো ক্যারিয়ারে ভুল নামেই খেলছেন কাসেমিরো : নেপথ্যে অভিনব এক কুসংস্কার রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে ‘সন্ত্রাসী’ হামলা চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অতিভারী বৃষ্টিতে পাহাড়ে ধসের শঙ্কা, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যার পূর্বাভাস রিয়ালেই চুক্তি নবায়ন করছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস অবৈধ লেগুনায় জিম্মি সিলেটের রাজপথ রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ফিরল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ, মানতে হবে যেসব শর্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা ৫ থেকে ৮ আগস্ট সরকারবিহীন কেমন ছিল বাংলাদেশ যেভাবে গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে শেষ মুহূর্তে যোগাযোগ রাখতো শেখ হাসিনা সিলেটে দুইজনের মৃ*ত্যু, হাসপাতালে ৩ শতাধিক গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না এবার আসছে ‘ছোট ছেলে’ নাটক যুক্তরাষ্ট্রের মূল দলে বাংলাদেশের সুলিভান! ট্রাম্পের মতো টুপি পরে বিপাকে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা তোরেস পাকিস্তান-শাসিত কাশ্মীরে কেন বাড়ছে বিক্ষোভ? প্রবল বৃষ্টি ও ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৭, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা তিন বছর পর ১১২ ফিলিস্তিনির দাফন, গাজার গণজানাজায় শোকের মাতম ইয়েমেনের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তলিয়ে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার ভুতুড়ে বিল-লোডশেডিংয়ে অতিষ্ঠ কমলগঞ্জের জনজীবন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুরো ক্যারিয়ারে ভুল নামেই খেলছেন কাসেমিরো : নেপথ্যে অভিনব এক কুসংস্কার

পুরো ক্যারিয়ারে ভুল নামেই খেলছেন কাসেমিরো : নেপথ্যে অভিনব এক কুসংস্কার

মাঠের ফুটবলে জীবনে নানা ভুল শুধরে নিলেও ক্যারিয়ারের একটি বড় ভুল কোনোদিনও সংশোধন করতে চান না ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। জার্সিতে লেখা নামের বানান! দীর্ঘ দুই দশকের পেশাদার ক্যারিয়ারে ভুল বানানের নামেই খেলে যাচ্ছেন তিনি।
৩৪ বছর বয়সি এই সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। তার পুরো নাম কার্লোস হেনরিকে জোসে ফ্র্যান্সিসকো ভেনাসিও কাসিমিরো (Carlos Henrique Jose Francisco Venancio Casimiro)। নামের আসল বানান অনুযায়ী লেখার কথা ‘Casimiro’। তবে শৈশবের ক্লাব সাও পাওলোতে খেলার সময় দুর্ঘটনাবশত তার জার্সির পেছনে লেখা হয় ‘Casemiro’।
সম্প্রতি ইতালির সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ভুল বানানের রহস্য প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান। কাসেমিরো বলেন, “সবার কাছে আমি আজীবন ‘কাসেমিরো’ (Casemiro) হয়েই থাকব। সব দোষ সাও পাওলোর! তারা দুর্ঘটনাবশত আমার জার্সিতে নামের বানানে ‘i’-এর জায়গায় ‘e’ লিখেছিল। আর সেই ম্যাচেই আমি দারুণ পারফর্ম করেছিলাম।”
প্রথম ম্যাচে দুর্দান্ত খেলার পর অভিনব এক কুসংস্কার চেপে বসে তার মাথায়। নাম সংশোধন না করার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, “আমি অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ। তাই ওই ম্যাচের পর ক্লাবকে বলেছিলাম, নামের বানান আর বদলানোর দরকার নেই। যেভাবে চলছে, তা বেশ ভালোই তো! এটি ছিল স্রেফ একটি ম্যাচের ভুল, আর এখন সেই ভুল নামটাই সারাজীবন বহন করছি।”
সাও পাওলোর একটি ভুল বানানের জার্সিতে শুরু হওয়া সেই ‘কাসেমিরো’ নামটিই পরবর্তীতে ব্রাজিল জাতীয় দল, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ইন্টার মিয়ামি পর্যন্ত ফুটবল বিশ্বের অন্যতম এক প্রভাবশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com