মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪ ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক বিনামূল্যে জুলাই জাদুঘর দেখবে শিক্ষার্থীরা বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু, জানুন নতুন নিয়ম ডিএমপির অভিযানে চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু রোনালদোর বিয়ের গুজবে গির্জায় হাজারো ভক্ত, শেষে যা ঘটল আমি তোমাকে ভালোবাসি বাবা হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩ কেন মোহসেন রেজাইকে শীর্ষ নিরাপত্তা পদে বেছে নিল ইরান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে যেসব দেশ ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ সিলেটে সড়কে আবারও প্রাণহানী সিলেটে এগিয়ে মেয়েরা কমলগঞ্জে পাসের হার ৪৬.১৩ শতাংশ শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলা কিউআরে মার্চেন্ট ফি বাতিল, মিলবে প্রণোদনা ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত চায় উয়েফা, এএফসি ও কনকাকাফ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮০ মামলা সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ সৌদিতে সোফা কারখানায় আগুন,  ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যু

মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন

মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ওপরই আস্থা রাখল দুবাই ক্যাপিটালস। টুর্নামেন্টের আসন্ন পঞ্চম আসরকে সামনে রেখে এই বাঁহাতি পেসারকে দলে রেখে দিয়েছে (রিটেইন) ফ্র্যাঞ্চাইজিটি। তবে একই লিগে খেলা বাংলাদেশের অন্য দুই বড় তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের নিজ নিজ দল।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আইএলটি-টোয়েন্টির নতুন মৌসুমে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সম্প্রতি তাদের রিটেইন করা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাই ক্যাপিটালসের রিটেনশন তালিকায় উজ্জ্বল উপস্থিতি দেখা গেছে মুস্তাফিজের।
গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির কারণে পুরো টুর্নামেন্টে খেলতে না পারলেও দুবাই ক্যাপিটালসের হয়ে আলো ছড়িয়েছেন ‘ফিজ’। মাত্র ৮ ম্যাচেই ১৫.৫৩ গড় এবং ১১.৫০ স্ট্রাইক রেটে তুলে নেন ১৫টি গুরুত্বপূর্ণ উইকেট, যা দলকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রাখে। এমন নজরকাড়া পারফরম্যান্সের কারণেই মুস্তাফিজকে রেখে দিতে খুব বেশি ভাবতে হয়নি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে।
মুস্তাফিজের পাশাপাশি ক্যারেবীয় অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও রেখে দিয়েছে দুবাই। এ ছাড়া স্কোয়াডের শক্তি বাড়াতে আসন্ন মৌসুমের জন্য নতুন চুক্তিতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার নূর আহমেদকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com