শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী চুক্তির মেয়াদ শেষ হলেও সিসিকের একলিম আবদীন এখনো বহাল তবিয়তে রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি : ইসি সচিব সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের পিএসজি থামছেই না — টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জয় চেলসি এনজো ফের্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে ম্যান সিটিকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিয়েছে সিলেটে ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, উদ্ধার ছুরি নেদারল্যান্ডসের নতুন কোচ কিংবদন্তি জাভি হার্নান্দেজ প্রেমের পরিণতি ট্রিপল মার্ডার, সিলেটে গ্রেপ্তার বাবুল ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০ জন বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কৃষকের চাহিদা অনুযায়ী সেচ ও বীজ ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ বিএডিসি চেয়ারম্যানের ২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫ শক্তিশালী অস্ট্রেলিয়াকে সামলাতে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ কালো ধোঁয়া নির্গমন ৯১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের ডিপিডিসির ৭ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি সিলেটে ট্রিপল মার্ডার : স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা খুন দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪ ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

নেদারল্যান্ডসের নতুন কোচ কিংবদন্তি জাভি হার্নান্দেজ

নেদারল্যান্ডসের নতুন কোচ কিংবদন্তি জাভি হার্নান্দেজ

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। হতাশাজনক বিশ্বকাপের পর পদত্যাগ করা রোনাল্ড কোম্যানের জায়গায় দায়িত্ব পেলেন বার্সেলোনার সাবেক এ কোচ
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছেন ৪৬ বছর বয়সী জাভি। ২০২৩-২৪ মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর এটিই তার প্রথম কোচিং দায়িত্ব।
খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জেতা জাভি কোচ হিসেবেও দলটিকে এনে দিয়েছেন একটি লা লিগা শিরোপা। এবার নতুন চ্যালেঞ্জে ডাচ জাতীয় দলের দায়িত্ব নিলেন স্প্যানিশ এ কৌশলবিদ।
দায়িত্ব গ্রহণ করার পর ডাচ ফুটবলের প্রতি নিজের গভীর অনুরাগের কথা জানান জাভি।
কেএনভিবি-এর ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। বার্সেলোনা একাডেমিতে বড় হওয়ার কারণে ইয়োহান ক্রুইফ ও রিনাস মিচেলসের ফুটবল দর্শন আমার মধ্যে গভীরভাবে মিশে আছে। বলতে গেলে আমি ডাচ ফুটবলেরই এক সন্তান।
তিনি আরো বলেন, এ ছাড়া বার্সেলোনায় যার অধীনে আমার অভিষেক হয়েছিল সেই লুইস ফান হাল এবং ফ্রাঙ্ক রাইকার্ডের মতো মহান শিক্ষকরাও আমার খেলোয়াড় ও কোচিং ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছেন।
জাভি জানান, আক্রমণাত্মক ফুটবল, বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং সৃজনশীলতার যে ঐতিহ্য ডাচ ফুটবলে রয়েছে, সেটিই তার মূল লক্ষ্য। সুন্দর ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি জয় ছিনিয়ে আনাকেই প্রাধান্য দেবেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com