শাহরিয়ার চৌধুরী::: ম্যানচেস্টার সিটির আক্রমণভাগে যেন নতুন করে আগুন জ্বলে উঠেছে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪–১ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে পেপ গার্দিওলার দল।
ম্যাচে রায়ান চেরকি ও আর্লিং হালান্ড দুজনেই জোড়া গোল করে পুরো আলো নিজেদের দিকে কেড়ে নেন। চেরকির সৃজনশীলতা ও দুর্দান্ত ফিনিশিং যেমন মুগ্ধ করেছে, তেমনি হালান্ড আবারও প্রমাণ করেছেন বক্সের ভেতরে তিনি কতটা ভয়ংকর।
শুধু গোলেই থেমে থাকেনি সিটির আক্রমণ। ফিল ফোডেনও ছিলেন দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকায়। তার নিখুঁত অ্যাসিস্টে আসে ম্যাচের শেষ গোলটি।
চেরকির ড্রিবলিং ও ক্রিয়েটিভিটি, ফোডেনের টেকনিক ও ভিশন এবং হালান্ডের গোল করার ক্ষুধা,এই তিনজনের সমন্বয় সিটির আক্রমণকে করে তুলছে আরও ভয়ংকর।
সমর্থকদের জন্য বার্তাটা পরিষ্কার,চেরকি+হালান্ড+ফোডেনের জুটি যদি এমন ছন্দ ধরে রাখতে পারে, তাহলে চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগ নিয়ে প্রতিপক্ষদের জন্য অপেক্ষা করছে কঠিন সময়।