রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
দীর্ঘ ১৭ বছরপর দেশে আসছেন লন্ডন বিএনপি’র শীর্ষ নেতা আবেদ রাজা : বরণ করতে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘ ১৭ বছরপর দেশে আসছেন লন্ডন বিএনপি’র শীর্ষ নেতা আবেদ রাজা : বরণ করতে ব্যাপক প্রস্তুতি


যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা। তিনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়ন ও নানা ধরনের হুমকির কারণে আসতে পারেননি দেশে। এই সময়ের মধ্যে মারাযান তাঁর মা-বাবা ও বড় ভাই । মা-বাবা, ভাইকে শেষবারের মতো দেখতে দেশে আসতে চাইলেও প্রশাসনের নানামূখি হুমকি ও মিথ্যা মামলার কারণে দেখা হয়নি। তবুও দমাতে পারেনি আবেদ রাজা’র আন্দোলন সংগ্রাম ।

আবেদ রাজা যুক্তরাজ্য থেকে দেশ ও জনগণের অধিকার রক্ষায় এবং স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে গড়ে তুলেন দূর্বার আন্দোলন। প্রতিনিয়ত যুক্তরাজ্য বিএনপি’র সাথে থেকে আওয়ামী স্বৈরশাসনের বিরূদ্ধে করেন বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ। দেশের নেতাকর্মীদেরকেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে করেছেন সবধরণের সার্বিক সহযোগীতা । এসবের কারণে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দলীয় ক্যাডারদের চক্ষুশোল হয়েছেন বারবার। আবেদ রাজা যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রাম করলেও দেশের বাড়িতে গিয়ে পরিবারের লোকদেরকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়া হতো বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা।

আগামী আগামী মঙ্গলবার (১৪ জানু:২৫ইং) আবেদ রাজা লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। একই দিন দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আর ২২ জানুয়ারি, সকাল ১১টায়, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।

যুক্তরাজ্য বিএনপি’র শীর্ষ এ নেতাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। এ উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা ও উপজেলা।এছাড়াও সিলেট বিমানবন্দরে সংবর্ধনা জানাতে হাজির হবেন সহস্রাধিক জনতা। এ নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে মতবিনিময় ও সভা-সমাবেশ।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষক দল সিলেটের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল বলেন, আবেদ রাজা’র পরিবার জাতীয়তাবাদী দলের জন্য একটি বড় শক্তি। আবেদ রাজা’র বড় ভাই তালাত আজিজ ছিলেন সিলেট জেলা যুবদলের নির্বাচিত সভাপতি । ফলে তাদের পরিবারকে নুহ্য করতে আওয়ামী নেতাকর্মীরা সকল সময় চালিয়েছে নানা ধরনের জুলুম নির্যাতনের স্টিমরোলার। এতো কিছুর পরও জাতীয়তাবাদী দলের সাথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন আবেদ রাজা। তিনি দীর্ঘ ১৭ বছরপর দেশে আসছেন, তাই তাকে বরণ করতে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা জানান, দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে চলেছেন । তিনি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেছেন, কারণ সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি।

আবেদ রাজা বলেন, “স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তার পরিবারকে হারানোর বেদনাকে বহুগুণ বাড়িয়েছে। তবে দেশের জনগণের প্রতি তাঁর দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার দেশে ফিরে তাদের সাথেই সময় কাটাবেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করবেন।

দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, আবেদ রাজা বর্তমানে যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দক্ষিণ সুরমা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট সদর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন ।     প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com