বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা

ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :::সিলেট বিভাগের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া এবং কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই হাসপাতাল ত্যাগের প্রবণতা ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত এক নির্দেশনায় চিকিৎসকদের সরকারি বিধি অনুযায়ী কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।

 

নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত এবং দুপুর ২টা ৩০ মিনিটে কর্মস্থল ত্যাগ করতে হবে। একই সঙ্গে উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতি ও প্রস্থানের তথ্য পর্যালোচনায় চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিয়ে অসঙ্গতি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। এতে বলা হয়, সকাল সাড়ে ৯টার পর বহির্বিভাগে চিকিৎসকদের উপস্থিতির হার মাত্র ৪৮ শতাংশ, আর অন্তঃবিভাগে উপস্থিতির হার ৬৫ শতাংশ।

 

অন্যদিকে, নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল ত্যাগের চিত্র আরও উদ্বেগজনক। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, দুপুর আড়াইটার আগে বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তঃবিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করেন।

 

এমন পরিস্থিতিতে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এটি প্রাথমিক সতর্কীকরণ। এরপরও উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে অনিয়ম অব্যাহত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়ানুবর্তিতা, কর্মশৃঙ্খলা ও রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com