শাহরিয়ার চৌধুরী::: কিলিয়ান এমবাপ্পে লা লিগায় নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। মাত্র ৫ ম্যাচেই ৬ গোল করে নতুন মৌসুমে গোলের মেশিন হয়ে উঠেছেন এই ফরাসি তারকা,
আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে গোল, অ্যাসিস্ট এবং দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে তার উপস্থিতি যেন প্রতিপক্ষের জন্য এক বিশাল হুমকি।
এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর Ballon d’Or-এর দৌড়ে এমবাপ্পের নাম আরও জোরালোভাবে উঠে আসছে। এবার কি কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর জয়ের পালা?