শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
অস্ট্রেলিয়ায় আত্মবিশ্বাসী জামাল-ইব্রাহিমরা

অস্ট্রেলিয়ায় আত্মবিশ্বাসী জামাল-ইব্রাহিমরা

স্পোটর্স ডেস্ক :: মালদ্বীপ বাধা টপকে বিশ্বকাপ বাছাইয়ে নাম তুলেছে বাংলাদেশ। তাদের জায়গা হয়েছে ‘আই’ গ্রুপে, যেখানে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের সামনে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এমনিতেই বেশ শক্তিধর, তারওপর প্রথম লেগটি খেলতে হচ্ছে তাদেরই মাঠে। তবুও ভালো কিছু করে দেখাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

দুদিন আগে অস্ট্রেলিয়ায় পা রাখা বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে সোমবার। মেলবোর্নে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই ঘাম ঝরিয়েছেন জামাল-ইব্রাহিমরা। ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান এবং ডেনমার্ক প্রবাসী জামাল অবশ্য এমন আবহাওয়ায় অভ্যস্ত। বাকিদের জন্য মানিয়ে নেওয়া কিছুটা হলেও কঠিন।

যদিও জামাল মনে করছেন, বৃহস্পতিবারের ম্যাচের আগে বাকিরাও অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু একাধিকবার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে কতটা লড়াই গড়তে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা, তা নিয়ে সংশয় থাকছেই।

অধিনায়ক জামাল অবশ্য জানালেন, প্রতিপক্ষ পরাক্রমশালী হলেও তার দল আত্মবিশ্বাসী, ‘ম্যাচ রাত ৮টায়, আমাদের এমন ঠান্ডা আবহাওয়ার মধ্যেই খেলতে হবে। আমরা প্রস্তুতি শুরু করেছি, সবাই আত্মবিশ্বাসী আছে। ম্যাচের প্রতি সবার শতভাগ মনোযোগ আছে। আমার মনে হয়, স্টেডিয়ামের ভেতর এর (কনকনে বাতাস) কোনো প্রভাব থাকবে না।’ তবে অস্ট্রেলিয়ার ক্ষুরধার আক্রমণভাগের প্রভাব থাকবে বাংলাদেশের ডিফেন্ডারদের ওপর। সেভাবেই অনুশীলনে প্রস্তুত হচ্ছেন তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণেই বেশি মনোযোগ থাকবে বাংলাদেশের, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের কথাতেই তা পরিষ্কার, ‘কন্ডিশনের সঙ্গে যত দ্রুত মানিয়ে নিতে পারব, ম্যাচটা খেলা আমাদের জন্য তত সহজ হবে। অস্বীকার করার উপায় নেই অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দলগুলোর একটি। অনুশীলনে কীভাবে ডিফেন্স ব্লক করব, ওদের আক্রমণ যেন ভেস্তে দেওয়া যায়, মূলত আমাদের কাজ থাকবে এটাই।’

প্রতিপক্ষের পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে ম্যাচটিতে ভালো করতে মুখিয়ে আছেন ইব্রাহিমরা, দলের সহকারী কোচ হাসান আল মামুনের এমনটাই মনে হচ্ছে, ‘অস্ট্রেলিয়ার যে শক্তিশালী দিক, আমরা যদি বিল্ডআপে যাই তা হলে ওরা কীভাবে প্রেস করবে, যেগুলো ওদের খেলায় আমরা দেখেছি, সেগুলো নিয়ে সেশন হয়েছে। ছেলেরা সবাই ভালো আছে, ফিট আছে। আমার মনে হয় ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে সবাই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com