বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
আবারো সেমিতে আটকে গেলো দক্ষিণ আফ্রিকা

আবারো সেমিতে আটকে গেলো দক্ষিণ আফ্রিকা

সবসময় স্পােটর্স :: আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে হারল দক্ষিণ আফ্রিকা। এবার হারল তারা অস্ট্রেলিয়ার কাছে। কলকাতার ইডেন গার্ডেনে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হারল ৩ উইকেটের ব্যবধানে।

 

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার করা ২১২ রান অস্ট্রেলিয়া টপকে যায় ৩ উইকেট হাতে রেখে। ট্রাভিস হেড সর্বোচ্চ ৬২ রান করেন।

 

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারানো শুরু করে প্রোটিয়ারা। ওভারের শেষ বলে মিচেল স্টার্ককে খোঁচা দিতে চান বাভুমা। এজ হওয়া বল ডাইভ দিয়ে তালুবন্দি করেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক জশ ইংলিশ। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাভুমা।

 

দক্ষিণ আফ্রিকা ১ রানে ১ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন রাসি ফন ডার ডুসেন। ডুসেনকে নিয়ে ওপেনার কুইন্টন ডি কক বেশ সাবধানী ব্যাটিং করতে থাকেন। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স করছে অস্ট্রেলিয়া। যেখানে পঞ্চম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে কাভার ড্রাইভ করেছেন ডুসেন। দুই বারই দারুণভাবে সেইভ করেছেন ডেভিড ওয়ার্নার।

 

রানের জন্য হাঁসফাঁস করতে থাকা দক্ষিণ আফ্রিকা দ্রুতই হারিয়েছে ছন্দে থাকা ব্যাটার ডি ককের উইকেট। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে জশ হ্যাজলউডকে লেগ সাইডে খেলতে যান ডি কক। আকাশে ভেসে থাকা বল মিড অনে দুর্দান্তভাবে ধরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ১৪ বলে ৩ রান করেছেন প্রোটিয়া বাঁহাতি ব্যাটার।

 

রানের জন্য ধুকতে থাকা দক্ষিণ আফ্রিকা প্রথম ১০ ওভারে ২ উইকেটে ১৮ রান করতে পেরেছে। যা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ১০ ওভারে দ্বিতীয় সর্বনিম্ন। ২০০৭ বিশ্বকাপে গ্রেনাডায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রোটিয়ারা করেছিল ২ উইকেটে ১২ রান।

 

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেন ডেভিড মিলার। হেনরিক ক্লাসেন করেন ৪৭ রান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com