বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

হামাসের চার শীর্ষ কমান্ডার নিহত

হামাসের চার শীর্ষ কমান্ডার নিহত

ফাইল ফটো

সবসময় ডেস্ক :: গাজায় হামাসের চার শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-কাসেম ব্রিগেডস। হামাসের সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তাদের চারজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। রবিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সশস্ত্র এ গোষ্ঠী। এসব কমান্ডার ৭ অক্টোবর থেকে ২৪ নভেম্বরের মধ্যে প্রাণ হারান।

 

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে আল-কাসেম ব্রিগেডস আল ঘানদোর (আবু আনাস) নামের এক কমান্ডারের নাম উল্লেখ করেছে। যিনি উত্তর গাজা ব্রিগেডের কমান্ডার ছিলেন। এছাড়া তিনি মিলিটারি কাউন্সিলের সদস্যও ছিলেন।

 

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আয়মান সিয়াম আল-কাসেম ব্রিগেডসের রকেট-ফায়ারিং ইউনিটের প্রধান ছিলেন। অপরদিকে আল-ঘানদোরকে যুক্তরাষ্ট্র ২০১৭ সালে ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করেছিলো এবং তার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলো।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আল-ঘানদোর হামাসের সূরা কাউন্সিল এবং পলিটব্যুরোর সাবেক সদস্য ছিলেন। আল-ঘানদোর দখলদার ইসরায়েলিদের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছেন। যার মধ্যে রয়েছে ২০০৬ সালের ইসরায়েলি সেনাবাহিনীর একটি সীমান্ত চৌকিতে হামলার ঘটনা। ওই হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন এবং চারজন আহত হন।

 

ওই হামলা চালিয়ে গিলাড শালিত নামের এক ইসরায়েলি সেনাকে ধরে এনেছিলেন হামাসের যোদ্ধারা। তাকে দীর্ঘ ৫ বছর আটকে রেখেছিল হামাস। ব্যাপক আলোচনার পর ২০১১ সালে গিলাড শালিতকে ফেরত দেয় হামাস। তবে এর বদলে ইসরায়েলি কারগার থেকে ১ হাজার ২৭ ফিলিস্তিনিকে মুক্ত করে তারা। সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com