রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

বিজয়ের মাসের প্রথম দিনেই বড় জয় নারী ফুটবলারদের

বিজয়ের মাসের প্রথম দিনেই বড় জয় নারী ফুটবলারদের

স্পোর্টস ডেস্ক :: আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। এরপর এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েও অর্জনটা সুখকর হয়নি সাবিনাদের। তবে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

 

ঘরের মাঠ কমলাপুর স্টেডিয়ামে সিঙ্গাপুর নারী দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০তে জিতলো সাবিনারা। দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেলো ১-০তে। নারী ফুটবলের ফিফা র‌্যাঙ্কিয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে মাঠের লড়াইয়ে দাপট দেখালো বেঙ্গল টাইগ্রেসরা।

 

লিড মাত্র তিন মিনিটেই। পরে তহুরা খাতুনের জোড়া গোল। শেষে নিজেদের জাল অক্ষত রাখা। সব মিলিয়ে ছন্দময় ফুটবল খেলে বড় জয়ে মাঠ ছাড়ে মাসুরা-তহুরারা। ম্যাচের তিন মিনিটে সাবিনার কর্ণার থেকে আফিদা খন্দকারের হেড। বল জড়ায় জালে।

 

ঠিক ১৩ মিনিট পরই অর্থাৎ ম্যাচের ১৬তম মিনিটে ডিফেন্সে কাটিয়ে মারিয়া যান। মারিয়া-তহুরার বোঝাপড়ায় কলসিন্দুরের ডুয়েল ম্যাজিক। তহুরার আলতো ছোঁয়ায় বল চলে যায় জালে। ২-০ লিড বাংলাদেশের। এতেই যায় বিরতি।

 

বিরতিতে থেকে এসেও বল পজিশনে এগিয়ে থাকে লাল সবুজের মেয়েরা। ম্যাচের ৬০ মিনিটে তহুরার গোল। নাম্বার টেন। মাসুরার কাছে লং বলে পাস। আর গ্যালারি উন্মাতাল। সাইফুল বারি টিটু শিষ্যরা বড় জয়ে মাঠ ছাড়ে। আগামী ৪ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে একই মাঠে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com